এক্সপ্লোর

Puri Temple Dress Code: এই পোশাক পরলে এবার দরজা বন্ধ পুরী জগন্নাথ মন্দিরে! কী কী বারণ?

Puri Jagannath Mandir: বেশ কিছু ধরনের পোশাক পরে ঢোকা যাবে না জগন্নাথ মন্দিরে। ১ জানুয়ারি থেকে নির্দেশিকা জারি করেছেন প্রশাসন।

পুরী, ভুবনেশ্বর: নতুন বছরে পুরীর (Shree Jagannatha Temple) জগন্নাথ মন্দিরে পোশাক-বিধি চালু। বেশ কিছু ধরনের পোশাক পরে ঢোকা যাবে না জগন্নাথ মন্দিরে। ১ জানুয়ারি থেকে নির্দেশিকা জারি করেছেন প্রশাসন। 

কোন পোশাকে না:
ছেঁড়া জিন্স (torn Jean)
হাফপ্যান্ট (Half Pant)
স্কার্ট (Skirt)
স্লিভলেস পোশাকে (Sleeveless) ঢোকা যাবে না মন্দিরে

আরও নিষেধাজ্ঞা:
সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পান, গুটখা এবং প্লাস্টিকে।

বছরের প্রথম দিন থেকেই এমন নিয়ম চালু হয়েছে। এদিন দর্শনার্থীদের সেই নিয়ম মেনেই মন্দিরে ঢুকতে দেওয়া হয়েছে। সাধারণত প্রতিবারই বছরের প্রথম দিন ভক্তরা ভিড় করেন পুরীর জগন্নাথ মন্দিরে। বছরের প্রথম দিনে পুজো দিয়ে বছর শুরু করতে চান অনেকে। সেই নিয়ম মেনে এদিনও ভিড় ছিল মন্দিরে। রাত থেকে শুরু হয়েছিল লাইন দেওয়াল। 

পুরী পুলিশের (Puri Police) তরফে X হ্যান্ডেলে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত পুরীর জগন্নাথ ধামে এসেছেন ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি পুণ্যার্থী। বিশেষভাবে সক্ষম দর্শনার্থীদের জন্য় আলাদা ব্যবস্থা করা হয়েছিল পুলিশের তরফে।

আগেই ঘোষণা করা হয়েছিল ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) দরজা খুলে যাবে রবিবারের রাত ১টায়। নতুন বছরের প্রথম দিন ভক্তদের ভিড় সামলাতে এমনই সিদ্ধান্ নিয়েছিল জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। রবিবার মন্দিরের আচার ও রীতি সম্পূর্ণ করা হয়েছিল রাত ১১টায়। ২ ঘণ্টা পর রাত ১টায় ফের খুলেছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। ১ জানুয়ারি লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরে। তাঁদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের। 

প্রতি বছরই লক্ষ লক্ষ দর্শনার্থীরা এই দিনে মন্দিরে যান পুজো দিতে। এবছরও তেমনটাই হবে বলে মনে করেছিল প্রশাসন। জেলাশাসক সমর্থ ভর্মা জানিয়েছিলেন, এই ভক্ত সমাগমের কথা মাথা রেখেই রাত ১টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে পুরীর মন্দিরের দরজা। তার আগে শেষ হয়েছে আচার অনুষ্ঠান। পুরী কর্তৃপক্ষের তরফে রঞ্জন দাস জানিয়েছিলেন, 'আমরা আশা করছি ৩ থেকে ৪ লক্ষ ভক্ত সমাগম হবে বছরের প্রথম দিন।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রাম লালার পাতে ৫৬ রকমের ভোগ! কী কী রয়েছে তাতে?

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget