এক্সপ্লোর

Ram Lala Bhog Prasad: রাম লালার পাতে ৫৬ রকমের ভোগ! কী কী রয়েছে তাতে?

Ram Mandir Inauguration:লখনউয়ের একটি মিষ্টির দোকান থেকে অযোধ্যায় পাঠানো হয়েছে ৫৬ রকমের মিষ্টি।

অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা, উত্তরপ্রদেশ: নতুন বছরের প্রথম দিনেই বিশেষ ভোগ রাম লালার (Ram Lalla) জন্য। এখনও রাম মন্দির উদ্বোধন হয়নি তো কী হয়েছে, রাম লালার জন্য ভোগের ব্যবস্থা রয়েছে পুরোপুরি। বছরের প্রথম দিনে উত্তরপ্রদেশে অযোধ্যায় (Ayodhya Ram Mandir) রাম লালার জন্য '৫৬ ভোগ প্রসাদ'-এর ব্যবস্থা হয়েছে।

ভগবান রামকে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এই প্রসাদ নিবেদন করবেন। বিশেষ বিশেষ মিষ্টান্নতে সাজানো হয়েছে এই ভোগের থালা। নানা ধরনের নানা স্বাদের মিষ্টি রয়েছে এখানে। 

লখনউয়ের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান 'মধুরিমা', সেই দোকান থেকেই এসেছে রাম লালার জন্য বছরের প্রথম দিনের বিশেষ ভোগ। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিনও পাঠানো হবে বিশেষ মিষ্টি। বছরের প্রথম দিনে ভগবানের জন্য ৫৬ ভোগ প্রসাদ পাঠানোর রীতি রয়েছে। সেই প্রথা মেনেই এই কাজ। রসগোল্লা, লাড্ডু, বরফি-সহ নানাবিধ মিষ্টি রয়েছে এই প্রসাদের থালায়।

এর আগে জানা গিয়েছে রামলালার দরবার সাজানো হবে বিশেষ ধরনের গোলাপ দিয়ে। ফুলের পাপড়ির ওপর ছাপা থাকবে রামলালার মুখ ও রাম নাম। গুজরাত থেকে এসেছেন ফুল ব্যবসায়ী অশোক ধনশালী। তাঁর পরিবারের হাতেই রামলালার দরবার সাজানোর ভার। রাম লালার জন্য় সারা দেশের নানা কোণা থেকে আসছে বহু উপহার। নেপাল থেকে বহু উপহার আসছে। ছত্তীসগঢ় থেকে আসছে ৩ কুইন্ট্যাল চাল। ভাদোদরা থেকে ১০৮ ফুট লম্বা ধূপ, উত্তরপ্রদেশ থেকে অষ্টধাতু। পটনা থেকে সোনাপ ধনুক, রামেশ্বরম থেকে রাম লালার জন্য এসেছে ৬০০ কেজির ঘণ্টা। 

বছরের প্রথম দিনে ভিড়:
২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগে নতুন বছরের প্রথম দিন রাম জন্মভূমিতে পুণ্যার্থীদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ভক্তরা। বিশ্ব হিন্দু পরিষদের তরফে আজ থেকেই রাম মন্দিরের প্রসাদী চাল ও আমন্ত্রণপত্র বাড়ি বাড়ি বিলি করার কাজ শুরু হয়েছে। একদিকে যখন চরম ব্যস্ততা, তখন সূত্রের দাবি, রামমন্দির, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যের STF প্রধানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার একটি হুমকি মেল আসে। ইমেল প্রেরক নিজেকে পাক গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে যুক্ত বলে দাবি করে। এর প্রেক্ষিতে অযোধ্যা নগরীতে নিরাপত্তার কড়াকড়ি। 

আরও পড়ুন: এই পোশাক পরলে এবার দরজা বন্ধ পুরী জগন্নাথ মন্দিরে! কী কী বারণ?

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget