এক্সপ্লোর

রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে শীর্ষে কলকাতা, দু’য়ে যাদবপুর, অভিনন্দন মুখ্যমন্ত্রী-রাজ্যপালের

তালিকায় ২৭ নম্বরে, প্রথম রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় হিসেবে নাম রয়েছে কলকাতার। এবং ৬৮ নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। যা রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় হিসেবে দ্বিতীয়।

কলকাতা: প্রকাশিত হল ২০২০ সালের কিউএস ইন্ডিয়া র‍্যাঙ্কিংয়ের তালিকা। তাতে রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে শীর্ষস্থান অধিকার করল কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ভারতের যত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি বম্বে। ২ নম্বরে আইআইটি মাদ্রাজ, ৩ নম্বরে আইআইটি দিল্লি, ৪ নম্বরে আইআইটি কানপুর এবং ৫ নম্বরে রয়েছে আইআইটি খড়গপুরের নাম। এই সার্বিক তালিকায় প্রথম থেকে ২৬ নম্বর পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে, সবগুলিই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। তালিকায় ২৭ নম্বরে, প্রথম রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় হিসেবে নাম রয়েছে কলকাতার। এবং ৬৮ নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। যা রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় হিসেবে দ্বিতীয়। এরপরই মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেছেন, ২০২০-তে কিউএস ইন্ডিয়া র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা হল রাজ্যের ২টি বিশ্ববিদ্যালয়। দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে। অভিনন্দন। শুভেচ্ছা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, গর্বিত করেছে। মেধার স্বীকৃতি, কলকাতার প্রভূত উন্নতি হয়েছে। যারা বলছেন রাজনীতি হচ্ছে, তারা ছোট করে দেখছেন। রাজ্যপাল ট্যুইট করে বলেছেন, তালিকায় রয়েছে ২৮ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। ২৭ নম্বরে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয় ও ৬৮ নম্বরে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়াদের অভিনন্দন। শিক্ষার উন্নতিসাধনে একযোগে কাজ করার ব্যাপারে আমি আশাবাদী। কুয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস) একটি ব্রিটিশ সংস্থা। পৃথিবীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ধারণ করে তালিকা প্রকাশ করে এরা। ২০২০ সালের কিউএস ইন্ডিয়া র‍্যাঙ্কিংয়ের তালিকায় জায়গা পেয়েছে, দেশের ৩ হাজার ৯৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যেই রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছে কলকাতা ও যাদবপুর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
NEET Protest In Kolkata: “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
“মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
CM Suevndu Adhikari NCPI Meet: রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল

ভিডিও

Abdur Rahim Baksi | জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূল-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে | TMC news
Medical Council | দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | ABP Ananda LIVE
TMC News: এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী NCPI সাংসদরা? ABP Ananda Live
Suvendu Adhikari | কালকের বৈঠক বাতিল, আজই মুখ্যমন্ত্রী-সুদীপ সাক্ষাৎ | Sudip Banerjee
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget