এক্সপ্লোর

নিমডাল দিয়ে দাঁত মাজুন, কাপড়ের স্যানিটারি প্যাড ব্যবহার করুন, প্লাস্টিক বর্জনের পথ বলে দিলেন দিল্লির বিজেপি সাংসদ মীনাক্ষী

১৮ শতাংশ নয়, স্যানিটারি প্যাডে ২৮ শতাংশ জিএসটি বসানোর দাবি তুলেছেন বিজেপি নেত্রী

নয়াদিল্লি: প্লাস্টিক বর্জন করতে এবং সবুজ ভারত ফিরে পেতে হাতে করে জল পান করুন এবং নিমডাল দিয়ে দাঁত ব্রাশ করুন। এমনই টোটকা দিলেন বিজেপির সাংসদ মীনাক্ষী লেখি। সঙ্গে কাপড়ের স্যানিটারি প্যাড ব্যবহারের আহ্বানও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত একটি আলোচনাসভায় যোগ দিয়ে মীনাক্ষী জানান, অন্য দেশকে অনুকরণ করতে গিয়ে ভারতের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাতাসে দূষণের পরিমাণ বাড়ছে। প্লাস্টিক নিষিদ্ধ করা সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে মীনাক্ষী বলেন, ‘আমাদের গ্লাস বা বোতলই বা কেন দরকার? স্কুলজীবনে হাতে করে জল পান করেছি আমরা। সেটাই সবচেয়ে স্বাস্থ্যসম্মত পদ্ধতি কারণ তাতে হাত ধোয়াও হয় আর গ্লাস পরিষ্কার করার জন্য জলের অপচয়ও হয় না।’ দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানোর রাস্তাও বাতলে দিয়েছেন তিনি। মীনাক্ষী বলেছেন, ‘সব্জিবিক্রেতা এলে আমরা বেতের ঝুড়ি নিয়ে যাব। প্লাস্টিক ব্যবহার করব না। দাঁতন ব্যবহারও আমরা বন্ধ করে দিয়েছি। সমস্ত প্লাস্টিকের টুথব্রাশ ডাস্টবিনে যায় এবং তা মাটিতে ফেলে দেওয়া হয়।’ পুরনো জামাকাপড় দিয়ে পরিবেশ বান্ধব ব্যাগ ও স্যানিটারি প্যাড তৈরির পরামর্শও দিয়েছেন নয়াদিল্লি লোকসভা কেন্দ্রের সাংসদ। মীনাক্ষী বলেছেন, ‘আমার ঠাকুমা, আপনাদের প্রমাতামহরা কাপড়ের এমন স্যানিটারি প্যাড ব্যবহার করতেন যা একবার ব্যবহার করার পর নষ্ট করে দেওয়া যেত। স্যানিটারি প্যাড হিসাবে এগুলোকে যত বেশি ব্যবহার করা যাবে, তত প্লাস্টিক ও পলিমারের প্রতি আসক্তি কমবে।’ মীনাক্ষী আরও বলেছেন, ‘এই পলিমার কত জমি ভরাট করে। কিন্তু কেউ একটা কথাও বলেন না কারণ ব্যাপারটার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। স্যানিটারি প্যাডের ওপর ১৮ শতাংশ জিএসটি চাপানোয় অনেক মহিলা যুদ্ধংদেহি হয়ে উঠেছিলেন। আমার তো মনে হয় ২৮ শতাংশ জিএসটি চাপানো উচিত ছিল। তাতে যদি পলিমারের প্রতি ঝোঁক একটু কমত।’ আগামী ২ অক্টোবর মহাত্মা গাঁধীর দেড়শোতম জন্মবার্ষিকীতে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trump on Iran War and NATO:
"ন্যাটোর বেশিরভাগ সদস্য যুদ্ধ করতে চাইছে না", সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের পোস্ট! তবে কি ইরানের বিরুদ্ধে এবার একা আমেরিকা?
US-Iran War: ঘর থেকে বেরিয়ে বাগানে গিয়েছিলেন, তখনই আছড়ে পড়ে মিসাইল, সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনেই, ভাইরাল অডিও
ঘর থেকে বেরিয়ে বাগানে গিয়েছিলেন, তখনই আছড়ে পড়ে মিসাইল, সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনেই, ভাইরাল অডিও
US-Iran War: যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিলেন মোজতবা খামেনেই, জানালেন, এখনও সময় হয়নি
যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিলেন মোজতবা খামেনেই, জানালেন, এখনও সময় হয়নি
Donald Trump : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের আবহেই চিন সফরের সম্ভাবনা ট্রাম্পের, হরমুজ প্রণালী নিয়ে কী বলল জিনপিং-প্রশাসন ?
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের আবহেই চিন সফরের সম্ভাবনা ট্রাম্পের, হরমুজ প্রণালী নিয়ে কী বলল জিনপিং-প্রশাসন ?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
Embed widget