এক্সপ্লোর

বিশ্বভারতীতে জন্ম রবীন্দ্রনাথের! বিজেপি সভাপতি নাড্ডার বেফাঁস মন্তব্য নিয়ে পথে নামছে তৃণমূল

তৃণমূল সূত্রে খবর, কলকাতা সহ রাজ্যের সর্বত্র আমরা লজ্জিত, আমরা ক্ষমাপ্রার্থী স্লোগান তুলে মিছিল-সমাবেশ করবেন দলের নেতা, কর্মীরা।

কলকাতা: বিদ্যাসাগরের পর রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে বেফাঁস মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আর তাকে হাতিয়ার করে ভোটের আগে পথে নামছে তৃণমূল। ঘটনা কী? বুধবার দুদিনের রাজ্য সফরে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর রবীন্দ্রনাথের জন্মভূমিতে এসে তাঁর জন্মস্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। আর তা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। রাজ্য সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি মন্তব্য করেন, রবীন্দ্রনাথের জন্মস্থান বিশ্বভারতী। তাতেই ক্ষুব্ধ তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সভাপতির এই মন্তব্যের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। বিশ্বভারতীতে জন্ম রবীন্দ্রনাথের! বিজেপি সভাপতি নাড্ডার বেফাঁস মন্তব্য নিয়ে পথে নামছে তৃণমূল তৃণমূল সূত্রে খবর, কলকাতা সহ রাজ্যের সর্বত্র আমরা লজ্জিত, আমরা ক্ষমাপ্রার্থী স্লোগান তুলে মিছিল-সমাবেশ করবেন দলের নেতা, কর্মীরা। এর আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে পথে নামে তৃণমূল। একুশের ভোটের আগে এবার রবীন্দ্র-জন্মস্থান নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রচারে ঝাঁপাচ্ছে রাজ্যের শাসকদল। টুইট করে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘’কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জোড়াসাঁকোতে জন্ম গ্রহণ করেছিলেন এবং তার ৬০ বছর পরে ১৯২১ সালে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। বহিরাগতদের বাংলায় আসার আগে বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য জেনে আসা উচিত।‘’ উল্লেখ্য, রাজ্য সফরে এসে ভবানীপুর এবং ডায়মন্ড হারবারে যান তিনি। ডায়মন্ড হারবারে জে পি নাড্ডার সভা ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে। আমতলা থেকে শিরাকোল অবরোধ করে তৃণমূল। দফায় দফায় আটকানো হয় নাড্ডার কনভয়। ইটবৃষ্টিও হয়। নাড্ডার কনভয় সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপির।  কয়েকটি গাড়ির কাচ ভাঙে।  সরিষার কাছে ভাঙচুর চলে যাত্রীবাসেও। আমতলা থেকে শিরাকোল পর্যন্ত রাস্তায় দফায় দফায় বাধার মুখে পড়ে কনভয়।  উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।  উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, পাথর ছোড়া হয় শীর্ষ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে। উড়ন্ত বোতলের ঘায়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির কাচ ভেঙে আহত হন এক নিরাপত্তাকর্মী। এরপরই আসরে নামে কেন্দ্র। কনভয়ে হামলাকাণ্ডে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যপালের কাছে রিপোর্ট তলব করে। সেই রিপোর্ট পেশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের রিপোর্টে যথেষ্ট নিরাপত্তা না থাকার অভিযোগ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই কড়া পদক্ষেপ নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করা হয়েছে।  ১৪ ডিসেম্বর সকাল ১১টায় হাজিরার নির্দেশ দিয়েছে মন্ত্রক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget