এক্সপ্লোর

Raghav Chadha : রাঘব চাড্ডা সহ ৭ AAP সাংসদের BJP-যোগে তোলপাড় রাজনীতি ! তড়িঘড়ি বড় পদক্ষেপ কেজরিওয়ালের?

যদি আম আদমি পার্টির ১০ জন সাংসদের মধ্যে ৭ জনই বিজেপিতে যোগ দেন, তাহলে এনডিএ  দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার আরও কাছাকাছি পৌঁছে যেতে পারে রাজ্যসভায়।

 

নয়া দিল্লি: জল্পনা চলছিলই। শুক্রবার  আম আদমি পার্টিকে (Aam Aadmi Party) বড় ধাক্কা দিয়ে অন্য ২ সাংসদকে নিয়ে বিজেপিতে (BJP) যোগ দেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। এরপর জানা যায়, আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ও আরও ছ’জন দলত্যাগ করে বিজেপিতে যোগ দিচ্ছেন। আর যদি আম আদমি পার্টির ১০ জন সাংসদের মধ্যে ৭ জনই বিজেপিতে যোগ দেন, তাহলে এনডিএ  দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার আরও কাছাকাছি পৌঁছে যেতে পারে রাজ্যসভায়। সেক্ষেত্রে ভবিষ্যতে রাজ্যসভায় কোনও বিল পাস করাতে কিছুটা সুবিধে হতে পারে পারে। 

রাঘবের দলত্যাগের পরই দিল্লির রাজনীতিতে ছড়িয়েছে উত্তেজনা। রাঘবের সঙ্গে আম আদমি পার্টির অশোক মিত্তল এবং সন্দীপ পাঠকও যোগ দিয়েছেন বিজেপিতে। আর যাঁরা যাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন তাঁরা হলেন, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, রাজেন্দ্র গুপ্ত, বিক্রম সাহনে এবং স্বাতী মালিওয়াল।  ঘনিষ্ঠমহলের খবর, এমন আকস্মিক পরপর ধাক্কায়  বেশ চাপে আম আদমি পার্টি। এই পরিস্থিতিতে বড়সড় রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে পার্টির অন্দরে।   দলীয় সূত্রে খবর, দল ছেড়ে যাওয়ার অভিযোগে তিনজন রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে চলেছে AAP। সূত্রের খবর, রাজ্যসভার স্পিকারের কাছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবে আপ।  

ভারতীয় সংবিধানের দশম তফসিল অনুসারে, কোনও সাংসদ স্বেচ্ছায় তাঁর দল থেকে পদত্যাগ করলে বা অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিলে অযোগ্য ঘোষিত হতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হল, স্বেচ্ছায় পদত্যাগ মানে শুধু পদত্যাগই নয়, এর মধ্যে বিরোধী দলে যোগদান করা বা প্রকাশ্যে সমর্থন করার বিষয়টিও অন্তর্ভুক্ত।

তবে, এই আইনে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমও রয়েছে। যদি কোনও দলের নির্বাচিত সদস্যদের অন্তত দুই-তৃতীয়াংশ একযোগে দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তবে এটিকে ব্যক্তিগত দলত্যাগ হিসেবে গণ্য করা হয় না। ২০০৩ সালের ৯১ তম সংশোধনী অনুযায়ী, দলের অন্তত দুই-তৃতীয়াংশ সদস্য অন্য দলে যোগ দিলে তা দলত্যাগ বলে গণ্য হবে না ।

পরিবর্তে, এটিকে সংসদীয় দলের একীভূতকরণ হিসেবে বিবেচনা করা হয়।  রাজ্যসভায় আম আদমি পার্টির মোট ১০ জন সাংসদ ছিলেন। এঁদের মধ্যে সাত জন দল পরিবর্তন করেছেন। যেহেতু সাত জন হলেন ১০ জনের দুই-তৃতীয়াংশের বেশি, তাই এই পদক্ষেপটি দল একীভূতকরণের বিধির আওতায় পড়ে। সুতরাং, তাঁদের সদস্যপদ সুরক্ষিতই থাকার কথা।  যদি একটি দলে কয়েকজন সাংসদ দলবদল করতেন, তবে তা দলত্যাগ হিসেবে গণ্য হতে পারে। এর ফলে তাঁরা অযোগ্য ঘোষিত হতে পারতেন। কিন্তু, যখন দুই-তৃতীয়াংশ বা তার বেশি সংখ্যক সদস্য একযোগে দল পরিবর্তন করেন, তখন আইন এটিকে দলের অভ্যন্তরীণ পরিবর্তন বা একীভূতকরণ হিসেবে গণ্য করে। অযোগ্যতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন  রাজ্যসভার চেয়ারম্যান । 

আরও পড়ুন :  প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ...     

দলের প্রবীণ নেতা মনীশ সিসোদিয়া শনিবার গুজরাতের রাজকোটে প্রচার সেরে দিল্লিতে ফিরে সরাসরি দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছেন।  সেখানে দু’জনের মধ্যে প্রায় আধঘণ্টার বৈঠক হয়। দলীয় সূত্র জানাচ্ছে, এই বৈঠকে দলে হঠাৎ ভাঙনের সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই ঘটনাকে ঘিরে AAP-র ভিতরে অস্থিরতা বাড়ছে বলে মনে করা হচ্ছে। আগামী দিনে এই ইস্যু দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।    

আরও পড়ুন : প্রথম দফায় ১১০ আসনের বেশি বিজেপি জিততে চলেছে, বড় দাবি অমিত শাহের 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget