এক্সপ্লোর

Parliament Session 2026 : 'আমার বিশ্বাসঘাতক বন্ধু', সংসদ ভবন চত্বরে প্রাক্তন সহকর্মীকে খোঁচা রাহুলের: পাল্টা 'দেশের শত্রু' তোপ কেন্দ্রীয়মন্ত্রীর

Rahul-Ravneet Tussle : অধিবেশন শুরুর আগে মকর দ্বারের কাছে প্রতিবাদে শামিল হন বিরোধী সাংসদরা।

নয়াদিল্লি : একে অপরকে খোঁচা-পাল্টা খোঁচা। প্রাক্তন সহকর্মী তথা বর্তমান কেন্দ্রীয়মন্ত্রী রভনীত সিং বিট্টু এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একে অপরকে তীক্ষ্ণ শব্দবাণে বিঁধলেন। বুধবার সংসদ চত্বরে ঘটে এই ঘটনা। অধিবেশন শুরুর আগে মকর দ্বারের কাছে প্রতিবাদে শামিল হন বিরোধী সাংসদরা। সেই সময় কেন্দ্রীয়মন্ত্রী বিট্টুকে সংসদ ভবনের দিকে এগিয়ে আসতে দেখেন রাহুল। তাঁকে উদ্দেশ্য করে রাহুল বলেন, 'এই দেখুন একজন বিশ্বাসঘাতক হেঁটে আসছেন। ওঁর মুখে দেখুন।' প্রসঙ্গত, কংগ্রেস থেকে তিনবারের সাংসদ ছিলেন বিট্টু। যিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। এদিন রাহুলের "বিশ্বাসঘাতক" সম্বোধন শুনে সঙ্গে সঙ্গে জবাব দেন তিনি। পাল্টা রাহুলকে "দেশের শত্রু" বলেন কেন্দ্রীয়মন্ত্রী। সেই সময় রাহুল হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালেও, পাল্টা হাত বাড়িয়ে দেননি তিনি। উল্টে রাহুকে "দেশের শত্রু" বলে বিরোধী সাংসদদের পাশ দিয়ে পেরিয়ে যান। রাহুল তখন বলেন, 'আমার ভাই, আমার বিশ্বাঘাতক বন্ধু। চিন্তা করবেন না। আপনি ফিরে আসবেন (কংগ্রেসে)।' 

 

সংসদের বাকি অধিবেশন থেকে আট কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই তালিকায় রয়েছেন- মানিকম ঠাকুর, কিরণ রেড্ডি, প্রশান্ত পডোল, হিবি ইডেন, অমরিন্দর সিং রাজা ওয়ারিং, গুরজিৎ আউজলা, এস ভেঙ্কট রমন ও ডিন কুরিয়াকোস। লোকসভা থেকে এই সাংসদদের সাসপেনসনের প্রতিবাদে এদিন রাহুল গান্ধীর নেতৃত্বে মকর দ্বারের কাছে প্রতিবাদে শামিল হন কংগ্রেস নেতারা। এনিয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠিও লিখেছেন তিনি। তাঁর চিঠিতে, জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে তাঁকে বলতে 'বাধা দেওয়ার' অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা।

এদিকে সরকার ও বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকার আবহে, আজ লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের সম্ভাষণে বক্তব্য রাখতে প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভায়, সর্বানন্দ সোনোয়াল এই প্রস্তাব উত্থাপন করেছিলেন এবং তেজস্বী সূর্য তা সমর্থন করেন। সংসদ আলোচনার জন্য ১৮ ঘণ্টা সময় নির্ধারণ করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তার জবাব দেবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget