এক্সপ্লোর

বিদেশ সফরে গিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরেই আর্থিক মন্দার ইস্যুতে কেন্দ্রবিরোধী কর্মসূচিতে সামিল হবেন রাহুল

৫ থেকে ১৫ নভেম্বরের সাংবাদিক সম্মেলনগুলি হবে জেলা থেকে রাজ্যস্তরে। দলের সিনিয়র নেতারা সেখানে হাজির থাকবেন। পাশাপাশি দিল্লিতে বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনাও করেছে কংগ্রেস, যেখানে আমন্ত্রিত থাকবে অন্য বিরোধী দলগুলিও।

নয়াদিল্লি: দেশে আর্থিক মন্দার ইস্যুতে কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে কংগ্রেস একগুচ্ছ প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে। সূত্রের খবর, ১ থেকে ৮ নভেম্বরের মধ্যে ৩৫টি সাংবাদিক বৈঠক করবে, ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে দেশবাসীকে অবহিত করতে প্রতিবাদ-বিক্ষোভ দেখানোর সিদ্ধান্তও নিয়েছে কংগ্রেস। কিন্তু কর্মসূচি পালন শুরু হওয়ার আগেই বিদেশ সফরে বেরলেন রাহুল গাঁধী। সপ্তাহখানেকের বিদেশ সফরে গত সোমবারই বেরিয়ে গিয়েছেন তিনি। নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরে দলীয় কর্মসূচিতে সামিল হবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ৫ থেকে ১৫ নভেম্বরের সাংবাদিক সম্মেলনগুলি হবে জেলা থেকে রাজ্যস্তরে। দলের সিনিয়র নেতারা সেখানে হাজির থাকবেন। পাশাপাশি দিল্লিতে বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনাও করেছে কংগ্রেস, যেখানে আমন্ত্রিত থাকবে অন্য বিরোধী দলগুলিও। এআইসিসি-র সাধারণ সম্পাদকে কে সি বেনুগোপাল গত ২৩ অক্টোবরই এক বিবৃতিতে জেলা ও রাজ্য রাজধানী শহরে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে এবং দেশের রাজধানীতে বিশাল কর্মসূচির মাধ্যমে তার পরিসমাপ্তি হবে বলে জানিয়েছিলেন। বিবৃতিতে বলা হয়, মনে করা যেতে পারে যে, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর নেতৃত্বে দলের প্রথম সারির নেতা, পদাধিকারী ও ভারপ্রাপ্ত নেতা, কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও কংগ্রেস পরিষদীয় দলের নেতাদের নিয়ে ১২ ও ১৩ সেপ্টেম্বরের বৈঠকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও সদ্য কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট শেষ হওয়ার ফলে সেই আগের স্থির হওয়া ১৫ থেকে ২৫ অক্টোবরের সময়সূচি পিছিয়ে যাচ্ছে। রাহুল অক্টোবরের প্রথম সপ্তাহেও বিদেশ সফরে গিয়েছিলেন। তখন হরিয়ানা, মহারাষ্ট্র বিধানসভা ভোটের প্রচার চলছিল পুরোদমে। রাহুল অবশ্য দুই রাজ্যেই প্রচারে গিয়েছিলেন। বিদেশ সফর নিয়ে কেন্দ্রের শাসক দল রাহুলকে প্রায়ই কটাক্ষ করে। তিনি রাজনীতিতে কতটা সিরিয়াস, সেই প্রশ্ন ওঠে। কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা এ ব্যাপারে বলেন, রাহুল অতীতেও নির্ধারিত সময়ে মেডিটেশন করতে বিদেশ সফরে গিয়েছেন। বর্তমানেও তিনি তেমন সফরেই গিয়েছেন। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৩৫টি সাংবাদিক বৈঠক, ১ থেকে ৮ নভেম্বরের নির্ধারিত গোটা কর্মসূচিই নেওয়া হয়েছে তাঁর নির্দেশেই, তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করেই।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget