এক্সপ্লোর

Rahul Gandhi : আতঙ্কিত পদক্ষেপ, নজর ঘোরানোর চেষ্টা, ভারত-ইন্ডিয়া নাম তরজায় কেন্দ্রকে আক্রমণ রাহুলের

Congress : একদিকে রয়েছে মহাত্মা গাঁধীর মতাদর্শ আর উল্টোদিকে রয়েছে নাথুরাম গডসের মতাদর্শ। এই দুইয়ের লড়াই আপাতত ভারতে।

ব্রাসেলস : ইউরোপ সফরের মাঝে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন ইস্যুতে নিশানা করলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। বিরোধীদের ইন্ডিয়া জোটের পাল্টা হিসেবে কেন্দ্রের বিজেপি সরকারের 'ভারত' নামে সরকারিভাবে জোরকে আতঙ্কিত পদক্ষেপ হিসেবে খোঁচা দিলেন কংগ্রেস (Congress) সাংসদ। পাশাপাশি নরেন্দ্রে মোদির নেতৃত্বাধীন বিজেপি (BJP) সরকারের তরফে নজর ঘোরানোর কৌশন হিসেবে ভারত-ইন্ডিয়া নাম-তরজা ইস্যুটি সামনে আনা হয়েছে বলেই মনে করেন রাহুল। 

ব্রাসেলসে বসে রাহুলের মন্তব্য 'ইন্ডিয়া নামটি যা আখেরে ভারত ব্যক্তিগতভাবে আমার পছন্দের। তবে গোটা বিষয়টি নিয়ে সরকারের মধ্যে তৈরি হয়েছে ভয়, তার জেরেই নাম-বদলের এক আতঙ্কিত পদক্ষেপ এটি।' শুধু রাহুলই নন বিরোধী ইন্ডিয়া জোটের একাধিক শরিকের ব্যাখ্যা, বিজেপি বিরোধী দলগুলি একছাতার তলায় এসে কেন্দ্রের বিরুদ্ধে শক্তিসঞ্চয় করছে দেখেই ভয় সঞ্চার হয়েছে সরকারের অন্দরমহলে।

পাটনা, বেঙ্গালুরুর পর মুম্বইয়ে তৃতীয়বারের জন্য বৈঠক করে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। যে বৈঠকের অন্যতম শরিক ছিল কংগ্রেস। রাহুল গাঁধীও উপস্থিত থাকার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের বার্তাও দেন। এদিকে, যে বৈঠকের পরই সামনে আসে ইন্ডিয়া-ভারত বিতর্ক। রাষ্ট্রপতির উদ্দেশে জারি সরকারি চিঠিতে উল্লেখ ছিল প্রেসিডেন্ট অফ ভারত। শুধু সেখানেই শেষ নয়, তার কিছুদিনের মধ্যে আসিয়ানে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচয়ে প্রধানমন্ত্রী অফ ভারতের উল্লেখ ছিল। জি ২০ বৈঠকে প্রতিনিধিদের জন্যও ইন্ডিয়ার বদলে ভারত লেখা কার্ডের ব্যবস্থা করা হয়েছে। 

আর সমস্তটাই আদানি ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য বিজেপি ও নরেন্দ্র মোদি সরকারের কৌশল বলেই কটাক্ষ করেন রাহুল গাঁধী। কংগ্রেস সাংসদের কথায়, 'বিরোধী জোটের ইন্ডিয়া নাম সরকারকে ভীত করেছে। বিষয়টা এতটাই তাঁকে বিব্রত করেছে যে তিনি দেশের নামই বদলে ফেলতে চাইছেন।' আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তাঁর বার্তা, ভারতে দুই মতাদর্শের লড়াই চলছে, যা আগামী দিনে আরও বাড়বে। একদিকে রয়েছে মহাত্মা গাঁধীর মতাদর্শ আর উল্টোদিকে রয়েছে নাথুরাম গডসের মতাদর্শ।

আরও পড়ুন- অনলাইন ডেলিভারিতে নিষেধাজ্ঞা, জি-২০ সম্মেলনের সুরক্ষায় দুর্গে পরিণত দিল্লি,জানেন বিশ্বনেতাদের নিরাপত্তায় কী করা হচ্ছে ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget