এক্সপ্লোর

Rahul Gandhi: আজ বাংলায় প্রবেশ করছে রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা

Bharat Jodo Nyay Yatra: আজই বাংলায় রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সভা থেকে মিছিল, রয়েছে একাধিক কর্মসূচি।

কলকাতা: অসম থেকে আজ রাহুল গাঁধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করবে। কোচবিহারের বক্সিরহাটে, সভা করার কথা রয়েছে রাহুলের। এরপর বাসে করে ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে, ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছবে কোচবিহার শহরে। সেখান থেকে খাগড়াবাড়ি পর্যন্ত রাহুল গাঁধীর পদযাত্রা করার কথা। এরপর বাসে করে আলিপুরদুয়ারের ফালাকাটায় পৌঁছবেন রাহুল। 

ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ: ভারত জোড়ো ন্য়ায় যাত্রার ১২ তম দিনে আজ,বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কোচবিহারের খাগড়াবাড়ি চকে জনসভা করবেন রাহুল গাঁধী। মা ভবানী মোড় থেকে ১৫ কিলোমিটার পদযাত্রা করার কথা রয়েছে তাঁর। এরপর, ফালাকাটায় রাতে থাকবেন তিনি। এরপর, ২৬ ও ২৭ জানুয়ারি বিশ্রাম নেবেন তিনি। আলিপুরদুয়ার, ফালাকাটা হয়ে রাহুল গান্ধীর ন্য়ায় যাত্রা জলপাইগুড়িতে ঢোকার কথা ছিল ২৮ জানুয়ারি দুপুর বারোটায়।  দুপুরের খাওয়ার কথা ছিল জলপাইগুড়ি শহরের ABPC ময়দানে। কংগ্রেস সূত্রে খবর, রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, শহরে ওইদিন বিভিন্ন এলাকায় পুলিশে নিয়োগের পরীক্ষা রয়েছে। সেইজন্যই রাহুল গাঁধী জলপাইগুড়িতে ঢুকে মধ্য়াহ্নভোজ করতে পারবেন না।

একসময় উত্তরবঙ্গে শক্তিশালী ছিল কংগ্রেস। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। উত্তরবঙ্গে বাম ও কংগ্রেস যত দুর্বল হয়েছে, ততই শক্তিবৃদ্ধি হয়েছে বিজেপির। এখন লড়াই পুরোপুরি তৃণমূল আর বিজেপি-র মধ্যে সীমাবদ্ধ। তবে সম্প্রতি, GTA-র প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাংয়ের কংগ্রেসে যোগদান, হামরো পার্টি-র নেতা অজয় এডওয়ার্ডের রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হওয়া - এই সব সমীকরণ উত্তরবঙ্গ তথা, দার্জিলিং জেলায় কংগ্রেসকে কতটা সাহায্য করে তা স্পষ্ট হবে আগামী লোকসভা ভোটের ফলে।

এদিকে বাংলায় রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশের আগেই তা কটাক্ষ করেছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, "এই সব জায়গায় এসে সময় নষ্ট করছে রাহুল গাঁধী। এখানে ন্যায়-অন্যায় যাত্রা করে লাভ নেই। ওদের নিজস্ব যায়গা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে তো নড়ে যাচ্ছে, সেগুলো ঠিক করুন। পশ্চিমবঙ্গ নিয়ে ভাবতে হবেনা, পশ্চিম বাংলায় বিজেপিকে আমরাই রুখব।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Amit Shah: ফের রাজ্যে আসছেন শাহ, লোকসভা ভোটের আগে শুভেন্দুর জেলায় কর্মিসভা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget