এক্সপ্লোর

Rahul Gandhi: 'অন্য দেশ হলে গ্রেফতার হতেন, এটা রাষ্ট্রদ্রোহিতা', 'প্রকৃত স্বাধীনতা' মন্তব্যে RSS প্রধানকে তীব্র আক্রমণ রাহুলের

Mohan Bhagwat: বুধবার দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দফতরের উদ্বোধনে বক্তৃতা করছিলেন রাহুল। সেখান থেকেই ভাগবতকে নিশানা করেন তিনি।

নয়াদিল্লি: স্বাধীনতা দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। সেই নিয়ে এবার তাঁকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। ভাগবতের আচরণকে 'রাষ্ট্রদ্রোহিতা' বলে উল্লেখ করলেন তিনি। (Rahul Gandhi)

বুধবার দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দফতরের উদ্বোধনে বক্তৃতা করছিলেন রাহুল। সেখান থেকেই ভাগবতকে নিশানা করেন তিনি। রাহুল বলেন, "RSS প্রধান মোহন ভাগবত বলেন, 'ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা পায়নি। প্রকৃত স্বাধীনতা এসেছে রামমন্দির নির্মাণের হাত ধরে। সংবিধান আমাদের স্বাধীনতাপ্রাপ্তির প্রতীক নয়।' মোহন ভাগবতে এত ঔদ্ধত্য যে দু'তিন দিন অন্তর দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশের সংবিধান নিয়ে নিজের মতামত দেশকে জানান তিনি। উনি যা বলেছেন, তা রাষ্ট্রদ্রোহিতা। কারণ উনি বলেছেন দেশের সংবিধান অবৈধ, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম অবৈধ।" জনসমক্ষে একথা বলার ঔদ্ধত্য দেখিয়েছেন উনি। অন্য কোনও দেশ হলে এতক্ষণে গ্রেফতার হয়ে যেতেন। ওঁর বিচার হতো।" (Mohan Bhagwat)

রাহুল আরও বলেন, "জনসমক্ষে একথা বলার ঔদ্ধত্য দেখিয়েছেন উনি। অন্য কোনও দেশ হলে এতক্ষণে গ্রেফতার হয়ে যেতেন। ওঁর বিচার হতো। ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা পায়নি বলে উনি প্রত্যেক ভারতীয়ের অপমান করেছেন। এই ধরনের আজেবাজে কথা শোনা বন্ধ করা উচিত আমাদের।" এদিন রাহুল যখন এই মন্তব্য করেন, সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, সাংসদ সনিয়া গাঁধী। দর্শকাসনে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা ছিলেন।

সোমবার মধ্যপ্রদেশের ইন্দৌরের একটি অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন ভাগবত। তিনি বলেন, "অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনটি 'প্রতিষ্ঠা দ্বাদশী' হিসেবে পালিত হওয়া উচিত। কারণ ওই দিনই প্রকৃত অর্থে স্বাধীনতা লাভ করে ভারত।"

তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নিন্দায় সরব হন বিরোধী শিবিরের নেতানেত্রীরা। কংগ্রেস সভাপতি খড়গে বলেন, "স্বাধীনতা সংগ্রামে যাঁরা যুক্তই ছিলেন না, দেশের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেননি, তাঁরা এসব মন্তব্য করছেন। RSS প্রধানের মন্তব্য পড়লাম আমি। RSS মনে করে রামমন্দিরের হাত ধরে স্বাধীনতা এসেছে। অত্যন্ত লজ্জার বিষয়। ১৯৪৭ সালের স্বাধীনতাপ্রাপ্তিকে মানতে চাইছে না ওরা। আমাদের মনে আছে কারণ, আমাদের কাছের মানুষেরা প্রাণ দিয়েছিলেন, লড়াই করেছিলেন।"

শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত বলেন, "মোহন ভাগবত যা বলেছেন, তা অন্যায়। 'রামলালা' লক্ষ লক্ষ বছর ধরে এই দেশেই রয়েছেন। 'রামলালা'র জন্য আন্দোলন হয়েছে। তাঁকে নিয়ে রাজনীতি কাম্য নয়।'রামলালা'কে RSS আনেনি। ভাগবত সংবিধান লেখেননি।" 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
ABP Ananda Top 10,17 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,17 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget