এক্সপ্লোর

Rahul Gandhi : 'মেনে চলব' বাংলো খালির নির্দেশে পাল্টা বার্তা রাহুলের

সাংসদ (MP) হিসেবে দিল্লির (Delhi) তুঘলক লেনে যে বাংলো ছিল সনিয়া-পুত্রের, তা অবিলম্বে খালি করার নোটিস (Notice) পাঠানো হয়েছিল রাহুলকে।

নয়াদিল্লি : 'নিজের অধিকার নিয়ে কোনওরকম কুসংস্কার পোষণ না করে আপনার চিঠিতে লেখা বার্তা মেনে চলব', পাল্টা বার্তা রাহুল গাঁধীর। সাংসদ পদ খারিজের পর কংগ্রেস নেতাকে তাঁর বাংলো খালি করে দিতে বলেই চিঠিতে নির্দেশ দিয়েছিলেন লোকসভার সচিব। যার পাল্টা বার্তা দিয়েছেন রাহুল। বাংলো খালি করে দেওয়ারই ইঙ্গিতই দিয়েছেন তিনি। প্রসঙ্গত, মানহানির মামলায় ২ বছরের কারাদণ্ডের জেরে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ হয়েছে। সেই প্রেক্ষিতেই সাংসদ (MP) হিসেবে দিল্লির (Delhi) তুঘলক লেনে যে বাংলো ছিল সনিয়া-পুত্রের, তা অবিলম্বে খালি করার নোটিস (Notice) পাঠানো হয়েছিল। 

প্রসঙ্গত, মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আদালতে দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধী। মানহানি-মামলায় ২ বছরের সাজা ঘোষণা করে সুরাত জেলা আদালত। পরে আদালত থেকেই জামিন পান কংগ্রেস সাংসদ। তবে ২ বছরের সাজা ঘোষণায়, সাংসদ পদ খোয়াতে হয় রাহুলকে। ২০১৯-এ লোকসভা ভোটের সময় কর্ণাটকে সভা করতে গিয়ে রাহুল কটাক্ষ করেন, সব চোরেদের পদবি কী করে মোদি হয়। রাহুলের এই মন্তব্যেই বিতর্ক শুরু হয়। রাহুল আসলে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বলে দাবি করে বিজেপি। রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। কড়া নিরাপত্তায় আজ সকালে সুরাত জেলা আদালতে পৌঁছন কংগ্রেস সাংসদ। তাঁর উপস্থিতিতেই রায় শোনায় আদালত।

এর পর অবশ্য রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের পর, জনপ্রতিনিধিত্ব আইনের ৮(৩) ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাকারী কেরলের বাসিন্দা আভা মুরলীথরন। জনপ্রতিনিধিত্ব আইনের ৮(৩) ধারাকে অসাংবিধানিক ঘোষণার আবেদন জানিয়েছেন মামলাকারী। এই ধারা অনুযায়ী, কোনও সাংসদ বা বিধায়ক যদি ২ বছর বা তার বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে সঙ্গে সঙ্গেই তাঁর পদ খারিজ হয়ে যাবে। এই নিয়মেই রাহুলের সাংসদপদ খারিজ করেছে লোকসভার সচিবালয়। মামলাকারীর দাবি, এভাবে কোনও অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে সঙ্গে সঙ্গে তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া সাংবিধানিকভাবে বেআইনি।

আরও পড়ুন- চাকুরিজীবীদের জন্য সুখবর, বাড়ল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: হাতে আম্বেদকরের জীবনী নিয়ে দেশে অভিজিৎ, ককরোচ জনতা পার্টির বিশাল জমায়েত যন্তরমন্তরে; শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবি
হাতে আম্বেদকরের জীবনী নিয়ে দেশে অভিজিৎ, ককরোচ জনতা পার্টির বিশাল জমায়েত যন্তরমন্তরে; শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবি
Suruchi Sangha: 'বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি', সুরুচি সঙ্ঘের সামনের গুচ্ছ গুচ্ছ পোস্টার
'বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি', সুরুচি সঙ্ঘের সামনের গুচ্ছ গুচ্ছ পোস্টার
Firhad Hakim: 'ছোট লালবাড়ির সংঘাত', মেয়র বনাম পুর কমিশনারের লড়াই, হার মেনেই কি ইস্তফা ফিরহাদের ?
'ছোট লালবাড়ির সংঘাত', মেয়র বনাম পুর কমিশনারের লড়াই, হার মেনেই কি ইস্তফা ফিরহাদের ?
TMC Leaders Faced Agitation: কোথাও জুতো-ঝাঁটা, কোথাও ডিম, কোথাও আবার তাড়া করে মার... দিকে দিকে জনরোষে TMC নেতারা
কোথাও জুতো-ঝাঁটা, কোথাও ডিম, কোথাও আবার তাড়া করে মার... দিকে দিকে জনরোষে TMC নেতারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget