এক্সপ্লোর

EPFO Interest Hike : চাকুরিজীবীদের জন্য সুখবর, বাড়ল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার

EPFO : শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার।

নয়াদিল্লি : চাকুরিজীবীদের জন্য সুখবর, শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের ( Employees' Provident Fund  )সুদের হার। ইপিএফের সুদের হার সামান্যই হয়েছে। তবুও তা সাধারণ চাকুরিজীবীদের কাছে সুখবর। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য সুদের হার হল ৮.১৫ শতাংশ।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন  ( EPFO ) ​​২০২২ -২৩ সালের জন্য সুদের হার বাড়াল। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, EPFO  এই বছরের জন্য ইপিএফ আমানতের উপর ৮.১৫ শতাংশ সুদের হার নির্ধারণ করেছে। অর্থাৎ শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। 

পিটিআই সূত্রে খবর, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাসেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি) মঙ্গলবার বৈঠকে  ২০২২ - ২৩ অর্থবর্ষের জন্য EPF-তে ৮.১৫ শতাংশ সুদের হার দেওয়ার সিদ্ধান্ত নেয়। সোমবার থেকে শুরু চলা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় ।  CBT-র সিদ্ধান্তের পরে,  EPF আমানতের সুদের হারের সম্মতির জন্য অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হয়। অর্থ মন্ত্রকের মাধ্যমে সরকার কর্তৃক অনুমোদিত হওয়ার পরেই EPFO ​​সুদের হার প্রদান করে।

গত বছর, 2021-22  অর্থবর্ষের জন্য EPF অ্যাকাউন্টের সুদের হার ছিল ৮.১ শতাংশ । ২০২২ সালের মার্চে ইপিএফের সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ  করা হয় (২০২১-২২ সালের জন্য)। যা ছিল গত চার দশকে সবথেকে কম । তার আগের আর্থিক বছরে ৮.৫ শতাংশ থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমিয়ে নামানো হয় ৮.১ শতাংশে। আগের ৪৩ বছরের মধ্যে যা ছিল সর্বনিম্ন। ১৯৭৭-৭৮ সালের পর সেই  প্রথম EPF-এ সুদের হার এতটা কমিয়ে দেওয়া হয়। মার্চেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ বা CBT। সেই সিদ্ধান্তেই সিলমোহর দেয় কেন্দ্র। এর ফলে বড়সড় কোপ পড়ে প্রায় পাঁচ কোটি সাধারণ মানুষের সঞ্চয়ে। এবার তার থেকে সামান্যই বাড়নো হল সুদের হার।  

  • ১৯৭৭-৭৮ অর্থবর্ষে EPF-এ সুদের হার ছিল ৮ শতাংশ। 
  • ১৯৮৩-৮৪ সালে প্রথম বার তা ৯ শতাংশ ছাড়িয়ে হয় ৯.১৫ শতাংশ।  
  • ১৯৮৯-৯০ থেকে ১৯৯৯-২০০০ টানা ১১ বছর এই সুদের হার ছিল ১২ শতাংশ।
  • ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত সুদের হার ছিল ৯.৫ শতাংশ।
  • ২০০৬ থেকে ২০১০ ৮.৫ শতাংশ।
  • ২০১৩-১৪ সালে EPF’র সুদের হার ছিল ৮.৭৫ শতাংশ
  • মোদি সরকার ক্ষমতায় আসার পর, ২০১৫-১৬ অর্থবর্ষে তা হয় ৮.৮ শতাংশ।
  • ২০২১-২২ আর্থিক বছর থেকে সেই সুদের হার কমে হয় ৮.১ শতাংশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
Air India News: গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট? দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget