এক্সপ্লোর

আপাতত নিয়োগ বন্ধ, 'খালাসি', 'বাংলো পিওন' পদই বিলোপের ভাবনা রেলের

রেলের কর্মী সংগঠনগুলি জানিয়েছে, বহু বছর ধরেই এই খালাসিদের সঙ্গে রেল আধিকারিক একাংশ এবং তাঁদের পরিবারের সদস্য়রা অমানবিক আচরণ করে বলে অভিযোগ উঠছে। এ নিয়ে ফি বছর অভিযোগও জমা পড়ে কর্মী সংগঠনগুলির কাছে।

নয়াদিল্লি: ব্রিটিশ আমল থেকে চলে আসা খালাসি বা বাংলো পিওন পদে নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিল রেল। এক নির্দেশিকায় এ কথা জানিয়েছে রেল বোর্ড। দিন দুয়েক আগে রেলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয় বৈঠক করে। তারপরেই নিয়োগ বন্ধের সিদ্ধান্ত হয়। সূত্রের খবর, রেল এই পদটি একেবারে তুলে দেওয়ার কথাও ভাবনাচিন্তা করছে। উচ্চপদস্থ রেল আধিকারিকদের বাড়ির কাজের জন্য ওই সব চতুর্খ শ্রেণির কর্মী (খালাসি) নিয়োগ করা হয়ে আসছে ব্রিটিশ আমল থেকে। পরবর্তী সময়ে সরকারি পরিভাষায় এঁদের ‘টেলিফোন অ্যাটেনডেন্ট কাম ডাক খালাসি’ বলা হয়ে আসছে। প্রথমে এঁদের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়, তিন বছর পর বাছাই করে চতুর্থ শ্রেণির স্থায়ী কর্মী পদে উন্নীত করা হয়ে থাকে। রেলের কর্মী সংগঠনগুলি জানিয়েছে, বহু বছর ধরেই এই খালাসিদের সঙ্গে রেল আধিকারিক একাংশ এবং তাঁদের পরিবারের সদস্য়রা অমানবিক আচরণ করে বলে অভিযোগ উঠছে। এ নিয়ে ফি বছর অভিযোগও জমা পড়ে কর্মী সংগঠনগুলির কাছে। এ নিয়ে উদ্বিগ্ন ছিল রেল মন্ত্রকও। বিষয়টি খতিয়ে দেখতে ২০২৪ সালে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছিল রেল। নির্দেশিকায় বলা হয়েছে, ওই পদটির আর কোনও প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, তাই ওই পদে আপাতত নিয়োগ বন্ধ। এমনকি, গত ১ জুলাই যাঁদের খালাসি পদে নিয়োগ হয়েছে, সেই প্রক্রিয়াটিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রেল বোর্ড। ওই নির্দেশিকা রেলের প্রতিটি জোনে কঠোর ভাবে পালনের নির্দেশ দিয়েছে রেল বোর্ড।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget