এক্সপ্লোর

Bus Accident: ট্রাক-বাসের ধাক্কায় ছিন্নভিন্ন দেহ, মুহূর্তেই মৃত্যু ১৫ জনের, ভয়ঙ্কর দুর্ঘটনায় শেষ পুণ্যার্থীরা!

যোধপুরের পুলিশ কমিশনার ওম প্রকাশ জানিয়েছেন, "ঘটনাস্থলেই পনেরো জন যাত্রীর মৃত্যু হয়, এবং দুই মহিলা গুরুতর আহত হন।"

নয়া দিল্লি: রাজস্থানে একটি টেম্পো ট্রাভেলার বাস পার্ক করা একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগার পর কমপক্ষে ১৫ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রাজধানী জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভারত মালা হাইওয়ের মাতোদা গ্রামের কাছে ফালোড়ি জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।পুলিশের মতে, নিহতরা যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা এবং কপিল মুনি আশ্রমে প্রার্থনা শেষে বিকানেরের কোলায়ত মন্দির থেকে ফিরছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

যোধপুরের পুলিশ কমিশনার ওম প্রকাশ জানিয়েছেন, "ঘটনাস্থলেই পনেরো জন যাত্রীর মৃত্যু হয়, এবং দুই মহিলা গুরুতর আহত হন। আহতদের প্রথমে ওসিয়ানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে যোধপুরে রেফার করা হয়"। 

ধাক্কা এতটাই তীব্র ছিল যে টেম্পো ট্র্যাভেলারের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়, যার ফলে অনেক যাত্রী ভেতরে আটকা পড়েন। উদ্ধারকারী দল এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মৃতদের মধ্যে ১০ জন মহিলা এবং চার জন শিশু। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে, পুলিশকে দেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। বাসের সিটে আটকে গিয়েছিল মহিলা ও শিশুদের ছিন্নভিন্ন দেহ। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় হাইওয়েতে ঘন কুয়াশা ও যানজটের কারণে দৃশ্যমানতা কমে গিয়েছিল। সেই কারণেই দেখতে না পেরে সরাসরি ধাক্কা মারে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মাথরা থানার পুলিশ অফিসার জানিয়েছেন, আহত দুজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।                                 

রাষ্ট্রপতি এই ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।               

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতেই এই ঘটনায় শোক প্রকাশ করে লেখেন, ‘‘রাজস্থানের দুর্ঘটনায় এত মৃত্যুর খবরে আমি শোকাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে আছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’’ মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget