এক্সপ্লোর

Rajdhani Express: তড়িঘড়ি ব্রেক কষে রক্ষা, বড় দুর্ঘটনা এড়াল রাজধানী এক্সপ্রেস!

রেল গেট ও লাইনের মাঝে ছিল একটি ট্র্যাক্টর। আর সেই সময়ই লাইন ধরে পার হওয়ার কথা রাজধানী এক্সপ্রেসের। আর একটু হলেই ...

বোকারো : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ( Odisha train accident ) ঘা এখনও দগদগে। বহু মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। বহু দেহ এখনও ঘরে ফিরছে কফিনবন্দি হয়ে। এরই মধ্যে বড়সড় দুর্ঘটনা এড়াল রাজধানী এক্সপ্রেস ( Rajdhani Express) । 

বড় দুর্ঘটনা এড়াল রাজধানী

মঙ্গলবার সন্ধ্যায় নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস (ট্রেন নং 22812) ঝাড়খণ্ডের সানথালডিহ রেলওয়ে ক্রসিংয়ের কাছে একটি বড় দুর্ঘটনা এড়াল। রেল গেট ও লাইনের মাঝে ছিল একটি ট্র্যাক্টর। আর সেই সময়ই লাইন ধরে পের হওয়ার কথা রাজধানী এক্সপ্রেসের। আর একটু হলেই ঝাড়খণ্ডের বোকারোতে ঘটে যেত একটি বড় ট্রেন দুর্ঘটনা ! 

ভোজুডিহ রেলওয়ে স্টেশনের কাছে সাঁথলডিহ রেল ক্রসিংয়ে ঘটনাটি  ঘটে। ট্রাক্টরটি রেলওয়ে ট্র্যাক এবং গেটের মধ্যে আটকে ছিল। সেই সময় ট্রেনটি পেরোনার সময় ট্রাক্টরটিকে দেখে ব্রেক কষে থামিয়ে দেয়। নইলে কী ঘটতে পারত সহজ অনুমেয়। 

তড়িঘড়ি ব্রেক কষে রক্ষা

সংবাদমাধ্যম পিটিআইকে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার  জানিয়েছেন, "বোকারো জেলার ভোজুডিহ রেলওয়ে স্টেশনের সানথালডিহ রেল ক্রসিংয়ে একটি ট্র্যাক্টর রেল গেটে ধাক্কা মেরে আটকে পড়ে। তবে, ট্রেনের চালক দূর থেকে সেটিকে দেখতে পেয়ে তড়িঘড়ি ব্রেক কষেন এবং ট্রেন থামিয়ে দেওয়া হয়, যে কোনও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত"  ।

স্থানীয় সূত্রে খবর,  মঙ্গলবার বিকেল ৪.৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। জানাা গিয়েছে, ট্রেন আসার খবরে গেট ম্যান গেট ফেলতে দেরি করেন, ততক্ষণে একটি ট্রাক্টর এসে পৌঁছায়। এর মধ্যে ট্রেনও এসে যায় । তখন ট্রাক্টর চালক কোনও ক্রমে গাড়ি রেখে পালিয়ে যায়। ভোজুডিহ স্টেশনের আধিকারিকরা এই খবর পেয়েই ছুটে আসেন।  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডাকা হয় আরপিএফকে।

অনেক চেষ্টার পর ট্রাক্টরটিকে সরানো হয়।  এরপর বিকেল ৫.২৭ মিনিটে ট্রেনটি ভুবনেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আদ্রা মণ্ডলের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে, গেটম্যানের অবহেলাই এমন ঘটনাার কারণ হিসেবে মনে করা হচ্ছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হয় তা জানাা যাবে শীঘ্রই। তবে ঘটনায় কেউই হতাহত হননি। ট্রেনটি ভুবনেশ্বরে পৌঁছয়।  

এখনও করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ক্ষত তাজা। কেউ এখনও প্রিয়জনকে খুঁজে পাননি, জানেন না তিনি জীবিত না মৃত। কেউ আবার মর্গে গিয়ে জানতে পেরেছেন, তাঁর কাছের মানুষটার দেহ অন্য় কেউ নিয়ে চলে গেছে!! বালেশ্বরে রেল দুর্ঘটনার পর এরকমই অভিজ্ঞতার সাক্ষী হচ্ছে বহু পরিবার। এত মৃতদেহ রাখার জায়গা না থাকায়, পারাদ্বীপ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেনার নিয়ে এসেছে ভুবনেশ্বর এইমস কর্তৃপক্ষ। এরই মধ্যে বড় দুর্ঘটনা এড়াল রাজধানী এক্সপ্রেস। 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget