এক্সপ্লোর

বাবরি ‘জাতীয় স্মারক’, ‘সব ভারতবাসীর’, সুপ্রিম কোর্টের অযোধ্যা রায়ে ‘হতাশ’, ‘হতবাক’, জানালেন রাম কে নাম-এর পরিচালক আনন্দ পট্টবর্ধন

তিনি আরও বলেছেন, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে মূল্যবোধের সিস্টেমের শপথ নিয়েছিলেন, একমাত্র তার পুনর্নির্মাণের মাধ্যমেই বর্তমান অবস্থা থেকে বাঁচতে পারে ধর্মনিরপেক্ষ ভারত।

নয়াদিল্লি: অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ে ‘হতাশ, হতবাক’ বলে জানালেন ‘রাম কে নাম’ তথ্যচিত্রের পরিচালক আনন্দ পট্টবর্ধন। ‘রাম কে নাম’ পুরস্কারে সম্মানিত হয়েছিল। অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির তৈরির দাবিতে আন্দোলন, তাকে কেন্দ্র করে হিংসার বাতাবরণকে ফুটিয়ে তোলা হয়েছে ওই তথ্যচিত্রে। বহু প্রতীক্ষার পর শেষ পর্যন্ত শনিবারের রায়ে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সংবিধান বেঞ্চ অযোধ্যার ২.৭৭ একর বিতর্কিত জমির মালিকানা রামলালার বলে জানিয়ে সেখানে মন্দির তৈরির দাবি মেনে নিয়েছে, পাশাপাশি মুসলিমদের মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার কোথাও ৫ একর জমির ব্যবস্থা করে দিতে বলেছে সরকারকে। পট্টবর্ধন বলেছেন, সর্বোচ্চ আদালতের এই রায়ে আমি প্রচন্ড হতাশ, হতবাক। বাবরি মসজিদকে জাতীয় স্মারক ঘোষণা করা হয়েছিল। তা শুধুই মুসলিমদের নয়, সব ভারতবাসীর। তিনি আরও বলেছেন, যে রাজনৈতিক নেতারা বাবরি ধ্বংসের পিছনে ছিলেন, তাঁদের কখনও জেলে যেতে হয়নি। উল্টে তাঁদের পুরস্কৃত করা হল এবার। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে মূল্যবোধের সিস্টেমের শপথ নিয়েছিলেন, একমাত্র তার পুনর্নির্মাণের মাধ্যমেই বর্তমান অবস্থা থেকে বাঁচতে পারে ধর্মনিরপেক্ষ ভারত। প্রসঙ্গত, পট্টবর্ধন তথ্যচিত্রটি বানানোর পর বম্বে হাইকোর্ট ১৯৯৭ এর জানুয়ারি দূরদর্শনে সেটি সম্প্রচারের নির্দেশ দিয়েছিল। তাতে ১৯৯০-এ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার ছবি তুলেছিলেন তিনি। তথ্যচিত্র তৈরির কাজে ১৯৯০এর অক্টোবর অযোধ্যায় গিয়েছিলেন পট্টবর্ধন। তিনি বাবরি চত্বরে থাকা একটি মন্দিরের আদালত-নিযুক্ত পূজারী লালদাশের সাক্ষাত্কার নিয়েছিলেন। লালদাশ বিস্ফোরক দাবি করেছিলেন যে, হিন্দুত্ববাদীরা রাজনৈতিক ক্ষমতার লক্ষ্যে এগচ্ছেন, আর্থিক লোভলালসা দ্বারা তাঁরা চালিত। ১৯৯৩-এ রহস্যজনক ভাবে খুন হন লালদাশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget