এক্সপ্লোর

Ram Navami 2025 : মধ্যাহ্নসূর্যের রশ্মি সরাসরি এসে পড়ল বিগ্রহের কপালে, ঠিকরে পড়ল দ্যুতি, সূর্যাভিষেক রামলালার

হনুমানগড়ীর মহন্ত সংজয় দাস রামনবমীতে বলেছেন, চার মিনিটের সূর্য তিলক অলৌকিক ও গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মাবলম্বীরা এর জন্য অপেক্ষা করেন।

 

অযোধ্যা: গত বছরও অযোধ্যার রামমন্দিরে মধ্যাহ্নে সূর্যতিলক আরতি অবাক চোখে দেখেছিল গোটা বিশ্ব। অন্ধকার গর্ভগৃহের একটি কোনা থেকে আসছে সূর্যরশ্মি আর তা ঠিকরে পড়ছে রামলালার ললাটে। প্রযুক্তির সাহায্যে কী অপরূপ সৃষ্টি। অযোধ্যার রাম মন্দিরে রামনবমীতে রামললার সূর্যাভিষেক দেখল গোটা দেশ। সকাল থেকেই রামললার পুজো শুরু হয়েছিল ধুমধাম করে।  রামনবমীর দিন রাম জন্মভূমি মন্দিরে রামললার দর্শনের জন্য এসেছেন লক্ষ লক্ষ মানুষ। রবিবার বহু ভক্ত মুগ্ধ হয়ে দেখলেন সূর্যাভিষেক। 

রামায়ণ অনুসারে, ত্রেতা যুগে রাম-রূপে পৃথিবীতে অবতীর্ণ হন শ্রীবিষ্ণু। তিনি সূর্যবংশীয় রাজা দশরথের জ্যেষ্ঠপুত্র।  কথিত আছে, যখন ভগবান রামের জন্ম হয়েছিল, তখন স্বয়ং ভগবান সূর্য এক মাস ধরে তাঁর লীলা দেখেছিলেন। তাই এই রামনবমীতে চার মিনিট ধরে শ্রীরামের ললাটে আঁকা হয় সূর্য তিলক। প্রযুক্তির সাহায্য নিয়ে মধ্যাহ্নসূর্যের রশ্মিকে ফেলা হয় রামলালার মূর্তির দুই ভ্রুর মাঝে। ঠিকরে বের হয় দ্যুতি।  ভক্তদের কাছে এ এক রোমাঞ্চকর মুহূর্ত। 

দেশ - বিদেশের বহু ভক্ত, কেউ অযোধ্যায় গিয়ে , কেউ টেলিভিশনের পর্দায় চোখ রেখে অপেক্ষা করছিলেন এই মুহূর্তটার জন্য ।  বহু বিজ্ঞানীর গবেষণার ফল এই সূর্যতিলক। এদিন অযোধ্যায় রামমন্দিরে সকাল থেকে স্তোত্র, পাঠ হয়। তারপর পাঠ করা হয় রামায়ণের সুন্দরকাণ্ড। পাঠ করা হয় হনুমান চালিসাও। কারণ ভক্ত বজরঙ্গবলীর আরাধনা ছাড়া শ্রীরামের পুজো অসম্পূর্ণ। এই পুরো অনুষ্ঠানটি দূরদর্শনে লাইভ সম্প্রচার করা হয়। সেই সঙ্গে অযোধ্যা সহ অনেক শহরে বড় বড় এলইডি স্ক্রিনে এর লাইভ সম্প্রচার করা হয়েছিল। রামনবমী তিথিতে অযোধ্যায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। 

রামনবমীকে মাথায় রেখে মন্দিরে দর্শনের সময়সূচীতেও পরিবর্তন করা হয়েছে। এই নিয়ে রাম মন্দিরে দ্বিতীয়বার সূর্যাভিষেক হল।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget