এক্সপ্লোর

র‍্যাপিড রেল প্রকল্পে চুক্তি চিনা সংস্থার সঙ্গে, তোপ কেন্দ্রকে, #BoycottChina ডাক নেটিজেনদের  

সোমবার সকালে দেখা যায় ট্যুইটারে ট্রেন্ডিং, #BoycottChina। স্পষ্টতই, কেন্দ্রেরই এই ভূমিকায় ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন একটি চিনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

  নয়াদিল্লি: ফের ট্যুইটারে ট্রেন্ডিং বয়কট চিন। দিল্লি-মিরাট র‍্যাপিড রেল প্রকল্প তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে চিনা সংস্থাকে। গালওয়ান উপত্যকায় চিনের আক্রমণের পরই চিনা দ্রব্য বয়কটের ডাক দেয় কেন্দ্র। শুধু তাই নয়, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনা দ্রব্য বর্জন করার জন্য একাধিক কৌশল নেন। কিন্তু ঘুরেফিরে সেই চিনের সঙ্গেই চুক্তিবদ্ধ হল কেন্দ্র। আর এরপরই প্রশ্ন উঠছে কোথায় গেল ভোকাল ফর লোকালের স্লোগান? কোথায় আত্মনির্ভর হল দেশ?   সোমবার সকালে দেখা যায় ট্যুইটারে ট্রেন্ডিং, #BoycottChina। স্পষ্টতই, কেন্দ্রেরই এই ভূমিকায় ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন একটি চিনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। যার নাম সাংঘাই টানেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। দিল্লি-মিরাট র‍্যাপিড রেল প্রোজেক্টের ৫ থেকে ৬ কিলোমিটার হবে মাটির তলায়। অশোক নগর থেকে শাহিবাবাদ পর্যন্ত বিস্তৃত হবে এই পথ। এনসিআরটিসি-র মুখপাত্র, এই কাজের জন্য একাধিক স্তর থেকে অনুমোদনের প্রয়োজন। গোটা কাজের জন্য কাজর রূপরেখা এবং গাইডলাইন তৈরি করা প্রয়োজন। ৮২ কিলোমিটার বিস্তৃত দিল্লি-গাজিয়াবাদ-মিরাট করিডর। সূত্রের খবর, ২০২৫ সালের মধ্যে এই প্রকল্প শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   এদিন এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগরে দেন নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, সীমান্তে সঙ্ঘাত কি শেষ হয়েছে?  তাহলে কি চিন ২০২০ সালের এপ্রিল মাস বা তার অবস্থানে ফিরে গিয়েছে। গালওয়ানের বীর সেনাদের কি যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে? যদি তা না হয়, তাহলে কীভাবে চিনা সংস্থার সঙ্গে চুক্তি করা হল? আরেকজন লিখেছেন, আপনি সেনাদের সম্মান জানাতে চিনা দ্রব্য বয়কট করছেন। আর এদিকে আমাদের সরকার চিনকে সমর্থন করছে। চিনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে। কোনও কিছুই বদল হয়নি।   প্রসঙ্গত, গত বছর মে মাসে ভারতীয় জওয়ানদের উপর লাঠি ও পাথর নিয়ে হামলা চালায় চিনা সেনা। এরপর ১৫ জুন গালওয়ান উপত্যকায় ফের ভারতীয় সেনার উপর আক্রমণ করে লাল ফৌজ। তাতে শহীদ হয়েছিলেন ভারতীয় সেনা। এরপর চিনা দ্রব্য বয়কটের ডাক দেয় কেন্দ্রীয় সরকার। ব্যান করে দেওয়া হয় একাধিক চিনা অ্যাপ। ভোকাল ফর লোকাল থেকে আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এরপরেও গত ২৯ আগস্ট ও ৩০ আগস্ট রাতে প্যাংগং লেকের  দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করে চিন। লাল ফৌজের দাবি করেছিল, ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত তাদের এলাকা। 

সেরা শিরোনাম

Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Hyderabad News: ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
Jagannath Rath Yatra 2026: ‘ইচ্ছেমতো দিনে রথযাত্রা নয়’, ISKCON-কে কড়া বার্তা পুরীর গজপতি মহারাজার
‘ইচ্ছেমতো দিনে রথযাত্রা নয়’, ISKCON-কে কড়া বার্তা পুরীর গজপতি মহারাজার

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget