এক্সপ্লোর

RBI New Rules : রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম, ১৬ সংখ্যা না জানালে হবে না লেনদেন

অনলাইনে লেনদেনের (Online Payments) ক্ষেত্রে ডেবিট বা ক্রেডিট কার্ডের সিভিভি নম্বরের সঙ্গে ১৬ সংখ্যা জানাতে হবে গ্রাহককে।অন্যথায় আটকে যাবে অনলাইনে লেনদেন। নতুন নিয়ম আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)

নয়াদিল্লি: অনলাইন কেনাকাটা (Online Shopping) করতে গেলে মানতেই হবে এই নিয়ম। গ্রাহকদের জন্য নতুন নির্দেশিকা জারি করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। প্রতারকদের থেকে গ্রাহকদের সুরক্ষিত করতেই এই নির্দেশ জারির ভাবনা কেন্দ্রীয় ব্যাঙ্কের।

আপনি যদি বেশিরভাগ সময় অনলাইনে পেমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই জানতে হবে রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম। এবার থেকে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে ডেবিট বা ক্রেডিট কার্ডের সিভিভি নম্বরের সঙ্গে ১৬ সংখ্যা জানাতে হবে কর্তৃপক্ষকে।অন্যথায় আটকে যাবে অনলাইনে লেনদেন। মূলত, ক্রেতাদের অনলাইন প্রতারণার থেকে বাঁচাতেই এই নতুন নিয়ম আনছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে এখনই এই নিয়ম চালু করেনি আরবিআই।

দিতেই হবে কার্ডের ১৬ নম্বর (16 digit card number required)
এই নতুন নিয়ম শুরু হলে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য নিজেদের কাছে রাখতে পারবে না টেক কোম্পানিগুলি। ক্রেতাদের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে গেলে পুরো কার্ডের বিবরণ দিতে হবে। কেবল সিভিবি নম্বর দিলেই অনলাইনে পেমেন্ট করতে পারবেন না গ্রাহক।

আগামী বছর থেকেই নিয়ম শুরু (RBI New rule from next year)
সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, আগামী জানুয়ারি থেকেই শুরু হতে পারে এই নতুন নিয়ম।অতীতে জুলাই থেকেই অনলাইন লেনদেনের এই নিয়ম জারি করতে চেয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু মাঝে কোনও সমস্যার কারণে তা বাস্তব রূপ দেখেনি। সেই সময় এই নিয়ম মানার মতো পরিস্থিতি ছিল না ব্যাঙ্কগুলোর। এবার জানুয়ারি ডেডলাইন ধরেই এগোতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।

আরও সুরক্ষা বাড়বে অনলাইন লেনদেনে (Online transaction)
বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই নিয়মের ফলে লেনদেনের সময় বাড়বে গ্রাহকের। তবে সেই ক্ষেত্রে আরও সুরক্ষিত হবে অনলাইন পেমেন্টস। আগে সিভিভি নম্বর দিলেই কাজ হয়ে যেত লেনদেনে। এবার আর সেই নিয়মে হবে না অনলাইনে লেনদেন। কার্ডের ১৬ সংখ্যার সঙ্গে সিভিভি নম্বর ও কার্ডের মেয়াদ শেষের তারিখ জানাতে হবে ট্রানজাকশনের সময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget