এক্সপ্লোর

RBI News Update: ৫, ১০, ১০০ টাকার নোট বাতিল? গুজব, জানিয়ে দিল আরবিআই

ট্যুইটারে বিবৃতি দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বলে ৫ টাকা, ১০ টাকা, ১০০ টাকা বাতিল হওয়া নিয়ে যে খবর ছড়ানো হয়েছে, তা একেবারেই ভুয়ো এবং ভিত্তিহীন। তারা লিখেছে, একাংশের সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে, বর্তমানে যে ৫, ১০, ১০০ টাকার নোট আছে তা বাতিল করা হবে।

নয়াদিল্লি: নোট বাতিলের গুজব উড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। মার্চ মাসে বাতিল হয়ে যাচ্ছে ৫ টাকা, ১০ টাকা এবং ১০০ টাকার নোট। কয়েক দিন আগে এই গুজব ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। কিন্তু এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে আরবিআই।

ট্যুইটারে বিবৃতি দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বলে ৫ টাকা, ১০ টাকা, ১০০ টাকা বাতিল হওয়া নিয়ে যে খবর ছড়ানো হয়েছে, তা একেবারেই ভুয়ো এবং ভিত্তিহীন। তারা লিখেছে, একাংশের সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে, বর্তমানে যে ৫, ১০, ১০০ টাকার নোট আছে তা বাতিল করা হবে। এই খবর একেবারেই ভুল। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, নোট বাতিলের কোনও পরিকল্পনা নেই।

বর্তমানে বাজারে যে ১০০ টাকার নোট আছে ২০১৯ সালে তা বাজারে আনে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই নোটে আছে গুজরাতের সরস্বতী নদীর ছবি। ২০১৬ সালে ৮ নভেম্বর নোটবাতিলের পর  ২০০ টাকা ও ২০০০ টাকার নোটও বাজারে আনে আরবিআই।

উল্লেখ্য, ২০১৬ সালে ৮ নভেম্বর ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকার জানায়, এইভাবে কালো টাকা ফেরানো হবে। যদিও তাতে কতটা লাভ হয়েছে তা নিয়ে বিতর্ক অব্যাহত। তবে এই নোট বাতিলের জন্য চরম হয়রানির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। শুধু তাই নয়, নোট বাতিলের পর হিংসা বেড়েছে বলে জানিয়েছিল খোদ স্বরাষ্ট্র মন্ত্রক। নোট বাতিলের পর জম্মু ও কাশ্মীরে হিংসা বেড়েছে ৩৮ শতাংশ। নকশাল প্রভাবিত এলাকায় ৪৫ শতাংশেরও বেশি হামলার ঘটনা ঘটেছে।

সেরা শিরোনাম

Pareshram Das Arrest: 'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার
'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার
Train Accident: ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
Nvidia CEO: চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, আমেরিকান চিপ সংস্থার CEO-এর বিরুদ্ধে তদন্তে নিউ ইয়র্কের সংস্থা
চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, আমেরিকান চিপ সংস্থার CEO-এর বিরুদ্ধে তদন্তে নিউ ইয়র্কের সংস্থা
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget