এক্সপ্লোর

Recep Tayyip Erdogan: দু’দশকে এই প্রথম, তুরস্কের নির্বাচনে জোর ধাক্কা আর্দোয়ানের, দাবি উঠল পদত্যাগের

Turkey Local Elections: ২০০৩ থেকে ২০০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন আর্দোয়ান। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্টও তিনি।

নয়াদিল্লি: ক্ষমতা ধরে রাখতে সংবিধানে পরিবর্তন ঘটানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। নিজে এককালে প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট  নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদটিই তুলে দেন। তুরস্কে রিচেপ তইপ আর্দোয়ানের একচ্ছত্র আধিপত্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল আমেরিকা-সহ অন্য দেশগুলিও। সেই আবহেই তুরস্কের স্থানীয় নির্বাচনে বড় ধাক্কা খেলেন তিনি। দেশের প্রধান বিরোধী দল, Republican People's Party আর্দোয়ানকে বিপুল ভোটে পরাজিত করতে সফল হল। (Recep Tayyip Erdogan)

২০০৩ থেকে ২০০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন আর্দোয়ান। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্টও তিনি। বিগত দু'দশক  ধরে ক্ষমতায় টিকে থাকার পর এই প্রথম এত বড় ধাক্কা খেলেন আর্দোয়ান এবং তাঁর দল Justice and Development Party. দেশের রাজধানী আঙ্কারা, ইস্তানবুল-সহ গুরুত্বপূর্ণ শহরগুলির দখলই বিরোধীদের হাতে উঠেছে। দ্বিতীয় বার ইস্তানবুলের মেয়র নির্বাচিত হয়েছেন আক্রম  ইমামোগলু। (Turkey Local Elections)

নির্বাচনের ফলাফল সামনে আসার পর কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে আসেন। সাধারণ মানুষের উদ্দেশে বক্তৃতা করতে গিয়ে আক্রম বলেন, "আমার প্রিয় ইস্তানবুলবাসী, আজ নতুন ভবিষ্যতের দরজা খুলে দিলেন আপনারা। আজ থেকে তুরস্ক অন্য তুরস্ক হয়ে উঠবে। গণতন্ত্র, সাম্য এবং স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন আপনারা। ব্যালট বাক্সে আশা জাগিয়েছেন আপনারা।"

আরও পড়ুন: Sheikh Hasina: "আগে ভারতীয় শাড়ি পোড়ান", 'বয়কট ইন্ডিয়া' আন্দোলনকারীদের কড়া বার্তা শেখ হাসিনার

বিরোধীদলের এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ দেশের রক্ষণশীল পশ্চিমাঞ্চলেও তারা জয়ী হয়েছে। কৃষ্ণসাগর সংলগ্ন রক্ষণশীল আনাটোলিয়াতেও জয়ী হয়েছে তারা। দলের হয়ে দফায় দফায় সেখানে প্রচারে গিয়েছিলেন আর্দোয়ান।  হাজিয়া সোফিয়া মসজিদে প্রার্থনাও করতে দেখা যায় তাঁকে। তার পরও বিরোধী দলের জয়ে তুরস্কে নতুন রাজনৈতিক যুগের সূচনা হল বলে মনে করছে কূটনৈতিক মহল।

নির্বাচনের ফলাফল সামনে আসার পর আঙ্কারায় দলের সদর দফতরে বক্তৃতা করেন আর্দোয়ান। তিনি বলেন, "ফলাফল যাই হোক না কেন, এই নির্বাচনে গণতন্ত্রই জয়ী হয়েছে। আমরা যে আশা করেছিলাম, তা পূরণ হয়নি। তবে যা ঘটে, তার নেপথ্যে কোনও না কোনও কারণ থাকে। মানুষের আস্থা আর্জনে আরও উদ্যোগী হতে হবে আমাদের।" সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, "আমি আপনাদের পাগলের মতো ভালবাসী।"

কিন্তু আর্দোয়ানের এই বার্তার পরও কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে উচ্ছ্বাস দেখান। গাড়ির হর্ন বাজিয়ে, পতাকা উড়িয়ে, টর্চ জ্বালিয়ে জয় উদযাপনে শামিল হন তাঁরা। একযোগে রব তোলেন, "তুরস্ক ধর্মনিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষই থাকবে। আর্দোয়ান পদত্যাগ করুন আপনি।" তাই দেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের প্রতি সমর্থনে ভাঁটা পড়েছে। 

যদিও স্থানীয় নির্বাচনে ভর করে আর্দোয়ানের শাসনকালের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত নয় বলে মত বিশেষজ্ঞদে একাংশের। তাঁদের মতে, স্থানীয় নির্বাচনের ফলাফল দিয়ে গোটা দেশের মন বোঝা সম্ভব নয়। ২০২৮ সাল পর্যন্ত জাতীয় স্তরের কোনও নির্বাচন আপাতত নেই। ফলে ভুল-ভ্রান্তি শুধরে নেওয়ার যথেষ্ট সময় রয়েছে আর্দোয়ানের হাতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget