এক্সপ্লোর

করোনার জের, কমল মেট্রোর সংখ্যা, সময়সূচি পরিবর্তন কর্তৃপক্ষের

আজ থেকেই শুরু হল নতুন এই সময়সূচি

কলকাতা: করোনা আবহে কমল মেট্রোর সংখ্যা। দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত প্রতিদিন ২৩৮টা মেট্রো চলাচল করে। মেট্রো রেল সূত্রে খবর, এই পরিস্থিতিতে সোম থেকে শুক্র চলবে ২১৬টা মেট্রো। আজ থেকেই শুরু হল এই নিয়ম। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দৈনিক ১৬১টা মেট্রো চলাচল করে। তার পরিবর্তে আজ থেকে ওই রুটে চলবে ১৪৯টা মেট্রো।

প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টা ২০ মিনিটে। তার পরিবর্তে আজ থেকে সকাল সাড়ে ৭টায় ছাড়ে  প্রথম মেট্রো। শেষ মেট্রোর সময়সূচিও ১০ মিনিট এগিয়ে আনা হয়েছে। এর ফলে দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া রুটে শেষ মেট্রো রাত ৮টা ৫৮-র পরিবর্তে ছাড়বে ৮টা ৪৮ মিনিটে। অন্যদিকে, নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে ৯টা ১০-এর পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। দমদম-নিউ গড়িয়া রুটেও শেষ মেট্রো রাত ৯টায় ছাড়বে। মেট্রো রেল সূত্রে খবর, রবিবারেও মেট্রোর সময়সূচিতে পরিবর্তন হচ্ছে।

গতকাল তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে করোনা মোকাবিলায় একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি জানান, আজ, বৃহস্পতিবার থেকে সব লোকাল ট্রেন বাতিল। একইসঙ্গে মেট্রো সহ সব পরিবহন ৫০ শতাংশ চালানোর নির্দেশ দেন তিনি। ৫০ শতাংশ না হলেও করোনা আবহে এই সিদ্ধান্ত বলে ওয়াকিবহল মহলের মত।  

প্রতিদিন সকাল ৭টা ২০-তে দমদম স্টেশন থেকে ছাড়ে প্রথম মেট্রো। আজ প্রথম মেট্রো ছাড়ে সাড়ে ৭টায়। মিনিট দশেক দেরিতে ছাড়লেও ভিড় ছিল না। স্টেশন চত্বর সকালে প্রায় জনশূন্য। লোকাল ট্রেন বন্ধ থাকার প্রভাব পড়েছে মেট্রো চলাচলে। মেট্রো স্টেশন তাই অনেকটাই ফাঁকা।

করোনা পরিস্থিতিতে আজ থেকে বন্ধ লোকাল ট্রেনও। শিয়ালদা স্টেশনে এখনও পর্যন্ত দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক। অন্যদিকে, অফিস বা জরুরি জায়গায় পৌঁছতে অনেকেই কোনও স্টেশনে দূরপাল্লার ট্রেন থামলে তাতে উঠে পড়ছেন। শিয়ালদায় থার্মাল স্ক্রিনিংয়ের ছবি চোখে পড়েনি।

প্রতিদিন অফিস টাইমে ভিড় থাকলেও, আজকের ছবিটা আলাদা হাওড়া স্টেশনে। শুধুমাত্র রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেন রয়েছে। হাওড়া স্টেশনের অধিকাংশ গেট বন্ধ। স্টেশন চত্বরে কড়া নিরাপত্তা। মাস্ক পরে, কোভিড বিধি মেনে স্টেশনে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

 

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget