এক্সপ্লোর

‘ভুলে ভরা' অসমের এনআরসি খারিজ করুন, সারা দেশের নাগরিকপঞ্জি তৈরি হোক, কেন্দ্রকে হিমন্ত বিশ্ব শর্মা

‘ভুলে ভরা আর নাম তোলা, বাদ দেওয়ায় বিভ্রাট হয়েছে’, তাই বর্তমান এনআরসি তালিকা অসম সরকার মেনে নিতে পারছে না বলেও জানান হিমন্ত। বলেন, যাদের নাম তালিকায় থাকার কথা নয়, তারা ঠাঁই পেয়েছে আর যাদের নাম থাকা উচিত ছিল, তারা বাদ পড়েছে। গোটা দেশের জন্য কাট অফ দিন একই হওয়া উচিত, কখনও দুটো দিন থাকা উচিত নয়। যদিও সারা দেশে এনআরসির জন্য কোন দিনটা ভিত্তির দিন হিসাবে ধরা উচিত, তা স্পষ্ট করেননি হিমন্ত।

নয়াদিল্লি: সারা দেশে ধর্মীয় পরিচয় নির্বিশেষে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)প্রক্রিয়া চালু হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই ঘোষণার পরই অসমের অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা তাকে স্বাগত জানিয়ে কেন্দ্রের কাছে তাঁর রাজ্যের আপডেট হওয়া সর্বশেষ এনআরসি তালিকা প্রত্যাখানের দাবি করলেন। গুয়াহাটিতে আজ সাংবাদিক সম্মেলনে হিমন্ত জানান, অসম সরকার, বিজেপির রাজ্য শাখাও একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আবেদন করেছে, অসমের চলতি এনআরসি খারিজ করা হোক, দ্বিতীয়তঃ জাতীয় স্তরে এনআরসি হোক যাতে অসম যোগদান করবে এবং তৃতীয়তঃ সম্ভব হলে দেশব্যাপী এনআরসি হলে কাট-অফ ডেট অর্থাত্ ভিত্তির দিনটিও সর্বত্র এক রাখা হোক। ‘ভুলে ভরা আর নাম তোলা, বাদ দেওয়ায় বিভ্রাট হয়েছে’, তাই বর্তমান এনআরসি তালিকা অসম সরকার মেনে নিতে পারছে না বলেও জানান হিমন্ত। বলেন, যাদের নাম তালিকায় থাকার কথা নয়, তারা ঠাঁই পেয়েছে আর যাদের নাম থাকা উচিত ছিল, তারা বাদ পড়েছে। গোটা দেশের জন্য 'কাট অফ' দিন একই হওয়া উচিত, কখনও দুটো দিন থাকা উচিত নয়। যদিও সারা দেশে এনআরসির জন্য কোন দিনটা ভিত্তির দিন হিসাবে ধরা উচিত, তা স্পষ্ট করেননি হিমন্ত। ১৯৫১ সালে প্রথম এনআরসি তৈরি হয় অসমে। সেই তালিকা আপডেট করা হচ্ছে। ১৯৫১-র তালিকায় বা ১৯৭১ এর ২৪ মার্চ মাঝরাত পর্যন্ত জারি হওয়া বৈধ নথিগুলির যে কোনও একটিতে বা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত লোকজন বা তাদের বংশধরদের নাম তোলার কাজ হয়েছে। ১৯৮৫-র অসম চুক্তির ভিত্তিতে অসমে ‘বেআইনি’ অভিবাসনকারী চিহ্নিত করার কাট অফ দিন ঠিক হয়েছে ১৯৭১ এর ২৪ মার্চ। হিমন্ত সওয়াল করেন, সারা দেশে এনআরসি না হলে অসমে তালিকা থেকে বাদ পড়া কোনও সন্দেহভাজন অবৈধ বিদেশি অনুপ্রবেশকারী অন্য কোনও রাজ্যে ঢুকে ভারতীয় নাগরিক পরিচয়ে থাকতে পারেন। অসমে এনআরসির মাধ্যমে কাউকে ‘বিদেশি’ ঘোষণা করে নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়ার পর তিনি কলকাতায় গিয়ে ভোটার তালিকায় নাম তোলাতে পারেন। তিনি ভারতীয় নাগরিক হয়ে যাবেন। শুধু অসম নয়, গোটা ভারত থেকেই সব ‘বিদেশি’কে বহিষ্কারের কথা বলছি আমরা। অসমে গত ৩১ আগস্ট প্রকাশিত চূড়ান্ত এনআরসি থেকে ১৯ লাখ আবেদনকারীর নাম বাদ গিয়েছে। তাঁরা বিদেশি ট্রাইব্যুনালে বাদ পড়াকে চ্যালেঞ্জ করে আবেদন জানাতে পারবেন। তবে এনআরসিতে প্রত্যাখ্যানের বিরোধিতা করার প্রথম ধাপ হল এনআরসি কর্তৃপক্ষের ইস্যু করা আদেশ জোগাড় করা, যা এখনও দেওয়া হয়নি। অসম সরকার ও রাজ্য বিজেপি চূড়ান্ত এনআরসি নিয়ে আপত্তি জানিয়েছে তা প্রকাশিত হওয়ার পরই। তারা কাঠগড়ায় তুলেছে এনআরসি-র প্রাক্তন রাজ্য কোঅর্ডিনেটর প্রতীক হাজেলাকে। আজ হিমন্তও হাজেলার তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, এনআরসি আপডেট করার গোটা প্রক্রিয়াটি চালানো হয়েছে রাজ্য সরকারকে দূরে সরিয়ে রেখে। কিন্তু সারা দেশ ভাবছে, এনআরসি তৈরি করেছে অসম সরকার। আমরা একটা লোকের জন্য ভুগছি। আমরা পুরো সিস্টেমটা নিয়েই চিন্তিত। হাজেলা যেভাবে একটা ভিন্ন ইকোসিস্টেমে প্রক্রিয়াটি চালিয়েছেন, তাতে নানা স্তরে প্রশ্ন উঠেছে। জনপ্রতিনিধি হিসাবে এখন তার উত্তর দিতে পারছি না আমরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget