এক্সপ্লোর

জনগণমন-র শব্দ পাল্টান, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দাবি সুব্রহ্মণ্যম স্বামীর  

স্বামী আরও বলেছেন, ১৯৪৩-এর ২১ অক্টোবর মণিপুর থেকে ব্রিটিশদের হঠিয়ে দেওয়ার পর জনগণমন-র যে সংস্করণটি নেতাজির আজাদ হিন্দ ফৌজ গ্রহণ করে সেটি অনেক বেশি গ্রহণযোগ্য।

নয়াদিল্লি: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন-র যে সংস্করণ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ গ্রহণ করেছিল, সেটিই জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বিজেপি নেতা ও রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী এই দাবি করেছেন। স্বামী লিখেছেন, জাতীয় সঙ্গীতে সিন্ধুর মত শব্দ রয়েছে, যা স্বাধীনতার পর ভারতের অন্তর্ভুক্ত হয়নি। ফলে এ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হচ্ছে। তাঁর দাবি, ভারতের যুবসমাজের সিংহভাগের দাবি বলে মন্তব্য করে তিনি আশাপ্রকাশ করেছেন, ২০২১-এর ২৬ জানুয়ারির মধ্যে জাতীয় সঙ্গীতে প্রয়োজনীয় পরিবর্তন করবে ভারত সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর মন্তব্য করেন, ভবিষ্যতে জাতীয় সঙ্গীতের কিছু শব্দ বদলানো হতে পারে। সেই মন্তব্যের কথাও স্বামী চিঠিতে উল্লেখ করেছেন। স্বামী আরও বলেছেন, ১৯৪৩-এর ২১ অক্টোবর মণিপুর থেকে ব্রিটিশদের হঠিয়ে দেওয়ার পর জনগণমন-র যে সংস্করণটি নেতাজির আজাদ হিন্দ ফৌজ গ্রহণ করে সেটি অনেক বেশি গ্রহণযোগ্য। রবীন্দ্রনাথের বাংলা গানের সেই হিন্দুস্থানি সংস্করণটি হল শুভ সুখ চৈন। নেতাজি তাঁর দুই জেনারেল মুমতাজ হুসেন ও কর্নেল আবিদ হাসান সাফরানিকে নিয়ে রবীন্দ্রনাথের গানের অনুবাদ করেন। সুর দিয়েছিলেন ক্যাপ্টেন রাম সিংহ ঠাকুর। ৫৫ সেকেন্ডের এই গানটি কাওমি তারানা নামেও পরিচিত। রবীন্দ্রনাথের গানে পাঁচটি স্তবক ছিল, আজাদ হিন্দের গানে রয়েছে তিনটি। বাংলা জনগণমন-র প্রথম স্তবকটি আমাদের জাতীয় হিসেবে গৃহীত হয়েছে, এটি গাওয়ার কথা ৫২ সেকেন্ডে। যদিও আজাদ হিন্দের গানের প্রথম স্তবকটি গাইতে সময় লাগছে ৫৫ সেকেন্ডের মত। হিন্দু্স্থানি সংস্কণটিতেও অবশ্য সিন্ধু শব্দটি রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget