এক্সপ্লোর

টানা ১৮-ঘণ্টা জেরার পর ইডি দফতর থেকে বেরোলেন রিয়ার ভাই সৌভিক

সুশান্ত সিং রাজপুতের বাবা পাটনায় যে এফআইআর করেন, তাতে নাম রয়েছে রিয়ার ভাই সৌভিকেরও

মুম্বই: শুরু হয়েছিল শনিবার বেলায়। শেষ হল রবিবার সকালে। টানা ১৮-ঘণ্টা জেরার পর ছাড়া হল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই সৌভিককে।  রবিবার সকালে মুম্বইয়ের ইডি দফতর থেকে বের হন সৌভিক।

ইডি সূত্রে জানা গিয়েছে, সারা রাত ধরে দফায় দফায় জেরা করা হয় সৌভিককে। সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা কোথায় পাঠানো হয়েছে, সৌভিক যে সংস্থার ডিরেক্টর, তার আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ইডি। ইডি সূত্রে আরও খবর, সোমবার ফের ডাকা হতে পারে রিয়াকে। সৌভিকের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে এবার জেরা করা হবে।

রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবার দায়ের করা টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সেই প্রেক্ষিতেই, শুক্রবার রিয়া চক্রবর্তীকে ন’ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। যদিও, ইডি সূত্রে দাবি, রিয়ার দেওয়া তথ্যে তাঁরা সন্তুষ্ট নন। রিয়া জিজ্ঞাসাবাদে পুরোপুরি সহযোগিতা করেননি।

শনিবার রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি-র অফিসাররা। টানা ১৮-ঘণ্টার ম্যারাথন জেরাপর্ব চলে। সুশান্ত সিং রাজপুতের বাবা পাটনায় যে এফআইআর করেন, তাতে নাম রয়েছে রিয়ার ভাই সৌভিকেরও।

এই এফআইআর-এর ভিত্তিতে পাটনায় যে মামলা রুজু হয়েছে, তা বিহার থেকে মুম্বইয়ে সরানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন রিয়া চক্রবর্তী। তাঁর দাবি, বিহার পুলিশ এই ঘটনার যথাযথ তদন্ত করবে না।

অন্যদিকে, সুশান্তের পরিবারের দাবি, মহারাষ্ট্র পুলিশের তদন্তে তাদের আস্থা নেই। শনিবার সুপ্রিম কোর্টে একটি হলফনামা দায়ের করে সুশান্তের বাবা কে কে সিংহ দাবি করেছেন, রিয়া চক্রবর্তী তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। মামলা মুম্বইয়ে সরানোর জন্য তিনি যে আবেদন করেছেন, তা যেন না শোনা হয়। কারণ মামলার তদন্ত এখন করছে সিবিআই।

এদিকে, সিবিআই এবং ইডি-র তদন্তে মাঝেই শনিবার সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে সুশান্তকাণ্ডের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget