এক্সপ্লোর

সুশান্তের দিদি প্রেসক্রিপশন ছাড়াই তাঁর ওষুধ বদলে দেন, ক্ষুব্ধ রিয়া চলে আসেন, দাবি আইনজীবীর

সতীশের দাবি, সুশান্তের বাবা কে কে সিংহের পুরো আইনজীবীদের দলটা রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

  মুম্বই: রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেশিন্দে দাবি করেছেন, সুশান্ত সিংহ রাজপুতের দিদি প্রিয়ঙ্কা সিংহ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই তাঁর ওষুধ বদলে দেন। এরপরেই রিয়া সুশান্তের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। এক সংবাদ মাধ্যমে এ কথা বলেছেন তিনি। প্রিয়ঙ্কা পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। সতীশ মানেশিন্দের দাবি, রিয়া সিবিআই ও ইডিকে বলেছেন, ৮ জুন প্রিয়ঙ্কা সুশান্তের সঙ্গে কথা বলেন। প্রেসক্রিপশন ছাড়াই তিনটে ওষুধ ভাইকে খেতে বলেন তিনি। সুশান্ত তখন চিকিৎসকদের দেওয়া ওষুধ খাচ্ছিলেন, তাই রিয়া প্রতিবাদ করেন। এ নিয়ে সুশান্তের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। সুশান্ত তাঁকে চলে যেতে বলেন। রিয়া তখন ভাই শৌভিককে ফোন করেন তাঁকে বাড়ি নিয়ে যেতে। সুশান্তের পরিবার বারবার দাবি করেছে, তাঁর কোনও মানসিক সমস্যা ছিল না। কিন্তু সতীশের দাবি, মৃত নায়কের পরিবার তাঁর মানসিক রোগের কথা জানত। কিন্তু তারা সে কথা অস্বীকার করে সিবিআই, সুপ্রিম কোর্ট ও মুম্বই পুলিশের কাছে মিথ্যে বিবৃতি দিয়েছে যে রিয়া সুশান্তকে ড্রাগ বা ভুলভাল ওষুধ খাওয়াতেন। তাঁর বক্তব্য, সুশান্ত তো মুম্বই থাকতেন, তাহলে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের জনৈক চিকিৎসক তাঁকে ওষুধ দিলেন কী করে। ভুয়ো প্রেসক্রিপশন বার করার জন্য ওই পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বলা হয়েছে, আউট পেশেন্ট ডিপার্টমেন্টে সুশান্তকে ওই চিকিৎসক দেখেছিলেন কিন্তু সুশান্ত তো বাড়ি থেকেই বার হননি। সতীশের দাবি, সুশান্তের বাবা কে কে সিংহের পুরো আইনজীবীদের দলটা রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বলছে, রিয়া নাকি সুশান্তকে ভুল ওষুধ খাওয়াচ্ছিলেন, অথচ এই অভিযোগ মিথ্যে। ৮ জুনের মেসেজেই পরিষ্কার, প্রিয়ঙ্কা ওষুধ দিয়েছিলেন তাঁকে। তাঁর আর দাবি, সুশান্তের দুই দিদি প্রিয়ঙ্কা ও মীতু তাঁর জীবন নিয়ন্ত্রণ করতেন। যেদিন রিয়া চলে যান, সেই ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত গোটা পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে ছিল। সতীশ বলেছেন, প্রমাণ ছাড়াই রিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হচ্ছে। বিহার পুলিশের ডিজিপি-ও তদন্তের আগেই তাঁর বিরুদ্ধে মন্তব্য করেছেন। কিন্তু এখন সত্যিটা সকলের সামনে আসছে। সিবিআই তদন্ত শেষ হলে সুশান্তের পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা তাঁরা দেখবেন।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget