এক্সপ্লোর

Ricin Poison terror: বিষাক্ত রিসিন দিয়ে শয়ে শয়ে মানুষকে হত্যা, জৈব সন্ত্রাসবাদের ছক ডাক্তারের, RSS অফিসেও রেকে

আইসিসের আঞ্চলিক শাখা ইসলামিক স্টেট - খোরাসান প্রদেশ (আইএসকেপি) এর সদস্য আবু খাদিমের সঙ্গে যোগাযোগ রেখে চলত ওই ডাক্তার।

চারিদিকে থমথমে পরিস্থিতি। সোমবার ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছে রাজধানী দিল্লি। সোমবার সকালেই ফরিদাবাদে বিপুল মাপের বিস্ফোরক উদ্ধার করা হয়। আর এদিনই গুজরাত থেকেও আসে বড় খবর। গত ৭ নভেম্বর সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগসূত্র আছে সন্দেহে গ্রেফতার করা হয় হায়দরাবাদের এক ডাক্তারকে ( Ahmed Mohiyuddin Saiyed )। তার কাছ থেকে চার কেজি ক্যাস্টর-বিন ম্যাশ উদ্ধার করে গুজরাত পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS)। এটিএস সূত্রে খবর, ওই ডাক্তার মারাত্মক বিষ, রিসিন তৈরির জন্য ক্যাস্টর-বিন ম্যাশ সংগ্রহ করেছিলেন। এই বিষ দিয়েই সে হামলা চালাতে চেয়েছিল  দিল্লি এবং আহমেদাবাদের জনাকীর্ণ খাবারদাবারের বাজারে। সেই অনুসারে নজরও রাখছিল এই সব জায়গায়। জানা যাচ্ছে, ধৃত সঈদ  চিন থেকে এমবিবিএস ডিগ্রি শেষ করেছে। এরপর সে আইসিসের আঞ্চলিক শাখা ইসলামিক স্টেট - খোরাসান প্রদেশ (আইএসকেপি) এর সদস্য আবু খাদিমের সঙ্গে যোগাযোগ রেখে চলত।

এই ভয়ঙ্কর বিষাক্ত রিসি ব্যবহার করে জৈব সন্ত্রাস চালানো যায়। সম্ভবত এই ডাক্তারের পরিকল্পনা ছিল সেটাই। রিসিন একটি ভয়ঙ্কর বস্তু! এই রাসায়নিক ব্যবহার করে বহু হাই-প্রোফাইল হত্যা ঘটানোর ইতিহাস পাওয়া যায় অতীত ঘাঁটলে। জৈব সন্ত্রাসবাদের অস্ত্র হিসেবে এই রিসিন ব্যবহার করা যেতে পারে। অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ  সংস্থা সিডিসি রিসিনকে গ্রেড বি জৈবিক অস্ত্র হিসাবে চিহ্নিত করেছে। সারাবিশ্ব রিসিনকে চেনে একটি রাসায়নিক অস্ত্র হিসেবে। 

রিসিন, একটি বিষাক্ত গ্লাইকোপ্রোটিন।  স্তন্যপায়ী প্রাণির কোষের সংস্পর্শে এলে কোষের প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়, ফলে কোষের মৃত্যু ঘটে।আবার তরল বা গুঁড়ো রিসিন শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বিষক্রিয়া ঘটতে পারে। মৃত্যু ঘটাতে পারে। 

রিসিন দিয়ে জৈব সন্ত্রাস চালানোর ষড়যন্ত্র করার সন্দেহে গুজরাত থেকে এক ডাক্তারকে গ্রেফতার করা হয়। এরপর তাকে সাহায্য করা ও  ভারতের একাধিক শহরে রিসিন হামলা চালানোর ষড়যন্ত্র করার সন্দেহে আরও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের একজন উত্তর প্রদেশের শামলির একজন দর্জি এবং লখিমপুর খেরি থেকে একজন ছাত্র।  

পুলিশ জানিয়েছে যে, গত ছয় মাস ধরে দিল্লির আজাদপুর মান্ডি, এশিয়ার বৃহত্তম পাইকারি ফল ও সবজির বাজার, আহমেদাবাদের নারোদা ফলের বাজার এবং লখনউতে আরএসএস অফিসে তল্লাশি চালিয়েছেন ওই চিকিৎসক। ঘন ভিড় এবং জনসমাগমের জন্য বেছে নেওয়া এই স্থানগুলিকে টার্গেট করেছিল ওই ডাক্তার।  

 

সেরা শিরোনাম

Artificial Intelligence: বড় হামলার প্রস্তুতি নিচ্ছে AI? ক্ষমতা-সম্পদ দখল হয়ে যাবে? সতর্ক করলেন খোদ ইলন মাস্কও
বড় হামলার প্রস্তুতি নিচ্ছে AI? ক্ষমতা-সম্পদ দখল হয়ে যাবে? সতর্ক করলেন খোদ ইলন মাস্কও
Surandranath Law College: 'জোর করে ইস্তফা দেওয়ানো হয়েছে, সোমবার কলেজে যাব', দাবি সুরেন্দ্রনাথ ল' কলেজে ভাইস প্রিন্সিপালের, পাল্টা কী বলছেন কৌস্তভ বাগচী ?
Surandranath Law College: 'জোর করে ইস্তফা দেওয়ানো হয়েছে, সোমবার কলেজে যাব', দাবি সুরেন্দ্রনাথ ল' কলেজে ভাইস প্রিন্সিপালের, পাল্টা কী বলছেন কৌস্তভ বাগচী ?
অভিষেকের PA সুমিতের অফিসে দুর্নীতির টাকা পৌঁছে দিতেন প্রাক্তন TMC MLA সুজয় হাজরা, শালবনি জমি জালিয়াতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি CID- র
অভিষেকের PA সুমিতের অফিসে দুর্নীতির টাকা পৌঁছে দিতেন প্রাক্তন TMC MLA সুজয় হাজরা, শালবনি জমি জালিয়াতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি CID- র
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

ভিডিও

CM Suvendu Adhikari |
CM Suvendu Adhikari | দুর্গাপুজো লেখা, মহালয়া শোনা হত না লাল রাজত্বে: মুখ্যমন্ত্রী
INK Neuro | কলকাতায় শুরু হল দেশ-বিদেশের খ্যাতিমান নিউরো সার্জনদের নিয়ে বিশেষ সম্মেলন ও কর্মশালা
Tmc News | 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন, প্রার্থী দেব না',মন্তব্য় ঋতব্রতর
BJP Government : 'ভাল মার্জিনেই জিতবে নন্দীগ্রাম...৩ বার পরাজয় হবে :শিশির অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget