এক্সপ্লোর

LIVE UPDATES: ঋষি কপূরের মুখাগ্নি করলেন পুত্র রণবীর, ছিলেন পরিবারের সদস্যরা

প্রবীণ অভিনেতার ভাই রণধীর কপূর জানিয়েছেন, ঋষি শ্বাসকষ্টে ভুগছেন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে ভেন্টিলেটরে থাকার কথা অস্বীকার করেছেন তিনি।

Rishi Kapoor hospitalised, brother Randhir Kapoor says he has breathing problems LIVE UPDATES: ঋষি কপূরের মুখাগ্নি করলেন পুত্র রণবীর, ছিলেন পরিবারের সদস্যরা

Background

মুম্বই: অসুস্থতার জেরে ফের হাসপাতালে ভর্তি করতে হল ঋষি কপূরকে। ৬৭ বছরের ঋষি ক্যানসারে ভুগছেন। বুধবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সঙ্গে রয়েছেন স্ত্রী নীতু রপূর।

প্রবীণ অভিনেতার ভাই রণধীর কপূর জানিয়েছেন, ঋষি শ্বাসকষ্টে ভুগছেন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে ভেন্টিলেটরে থাকার কথা অস্বীকার করেছেন তিনি।

২০১৮ সালে ঋষির ক্যানসার ধরা পড়ে, ১ বছরের বেশি সময় আমেরিকার নিউ ইয়র্কে চিকিৎসা হয়। গোটা সময়টা সঙ্গে ছিলেন স্ত্রী নীতু। দেশে ফেরার পর ফেব্রুয়ারিতে ফের তাঁকে ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন সেখানেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঋষি বলেছিলেন, ইনফেকশনে ভুগছেন তিনি। মুম্বইয়ে ফিরে আসার পর ভাইরাল ফিভারের জন্য ফের হাসপাতালে ভর্তি হন তিনি। তবে অল্প সময় পরেই ছেড়ে দেওয়া হয়।

নীতু জানিয়েছেন, স্বামীর ক্যানসার হয়েছে জানতে পেরে প্রথমটা ভেঙে পড়েছিলেন তিনি। ভেঙে পড়েন ছেলে রণবীর, মেয়ে ঋদ্ধিমাও। কী করতে হবে, বুঝতে পারছিলেন না। তারপর ভাবেন, সমস্যা যখন হয়েইছে, তখন তার সঙ্গে যুঝতে হবে। ঋষি প্রথমে অস্বীকার করতে চাইছিলেন। ৪-৫ মাস নিজের মধ্যে ছিলেনই না তিনি। কিন্তু যখন বোঝা যায়, এটা নিয়েই বাঁচতে হবে, তখন অনেক মানসিক জোর পাওয়া যায়। গত ৫-৬ মাস ধরে ঋষি এখন মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী।

ঋষি বলেছেন, লোকে ভাবে, সিনেমাতেও দেখানো হয়, ক্যানসার ভয়ঙ্কর একটা রোগ। হ্যাঁ, সেটা ঠিকই। কিন্তু এখন তো তার চিকিৎসা সম্ভব, যদি প্রথম দিকে ধরা পড়ে। ক্যানসার সেরে যায়, তবে পরিবারকে পাশে থাকতে হবে। ছবিতে তো আমরা আবহ সঙ্গীত দিয়ে টিয়ে ক্যানসারের বদনাম করে দিয়েছি। কিন্তু আজ ক্যানসার চিকিৎসা করলে সারে, মানুষ সব ধরনের ক্যানসারের সঙ্গে লড়ছেন, শুধু ইতিবাচক মানসিকতা নিয়ে চলতে হবে।

ঋষিকে শেষ দেখা গিয়েছে ইমরান হাসমির বডি ছবিতে, ডিসেম্বরে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর তাঁকে দেখা যাবে দ্য ইনটার্ন-এর হিন্দি রিমেকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে। নিউ ইয়র্ক থেকে ফেরার পর শর্মাজি নমকিন নামে একটি ছবিতে জুহি চাওলার সঙ্গে শ্যুটিং শুরু করেন কিন্তু তাঁর অসুস্থতার কারণে শ্যুটিং বাতিল করা হয়।

16:45 PM (IST)  •  30 Apr 2020

বলিউডে একটি যুগের অবসান। বিখ্যাত অভিনেতা ঋষি কপূরের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যও সম্পন্ন হল। তাঁর মুখাগ্নি করলেন ছেলে রণবীর কপূর। লকডাউনের জেরে শ্মশানে বেশি লোকজনে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। পরিবারের লোকজন এবং কিছু ঘনিষ্ঠ ব্যক্তিরাই শ্মশানে ছিলেন।
16:51 PM (IST)  •  30 Apr 2020

ঋষি কপূরের শেষকৃত্যে যোগ দিতে শ্মশানে যান অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। এছাড়া আত্মীয় আরমান জৈন এবং পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। পুলিশ ১৫-২০ জনের বেশি লোককে শ্মশানে যাওয়ার অনুমতি দেয়নি।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget