এক্সপ্লোর

Possible Energy Crunch: এখনই জোগান দিতে হিমশিম, হয়রানি বাড়বে আবারও! গ্রীষ্মে এ বারও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা

Heatwave Alert: চলতি বছরের জানুয়ারি মাসেই বিদ্যুতের চাহিদা সব হিসেব ছাপিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

নয়াদিল্লি: ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। চলতি বছরে আরও ভোগান্তি লেখা রয়েছে বলে আশঙ্কা তৈরি হয়েছে (Possible Energy Crunch)। প্রচণ্ড দাবদাহে, তীব্র তাপপ্রবাহে ঘরের বাইরে পা রাখা যেমন দুষ্কর হবে, তেমনই বিদ্যুতের জোগানেও ঘাটতি দেখা দেবে বলে দেখা দিয়েছে আশঙ্কা (Heatwave Alert)।

কারণ, চলতি বছরের জানুয়ারি মাসেই বিদ্যুতের চাহিদা সব হিসেব ছাপিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। জানুয়ারি মাসে বিদ্যুতের চাহিদা ছিল ২১১ গিগাওয়াট। করোনা পরবর্তী সময়ে কারখানা-শিল্পে গতি ফেরাতে গত বছর এই চাহিদা আরও বেশি ছিল। তাতে ১২২ বছরের রেকর্ড পর্যন্ত ভেঙে যায়।

তাই এ বছর গ্রীষ্মে বিদ্যুতের জোগাদ দিতে গিয়ে সংস্থাগুলিকে হিমশিম খেতে হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। যে কারণে আমদানিকৃত কয়লা থেকে বিদ্যুৎ সরবরাহ করে যে সমস্ত সংস্থা, ইতিমধ্যেই বরাত দিয়ে ফেলেছে তারা, যাতে গ্রীষ্মের প্রথম তিন মাসে কোনও রকম বিপত্তি দেখা না দেয়, অভ্যন্তরীণ ক্ষেত্রেও কয়লার জোগানে ঘাটতি না দেখা দেয়।

আরও পড়ুন: Sonia Gandhi: 'ভারত জোড়োয় আমার যাত্রা শেষ', রাজনীতি থেকে বিদায়ের পথে! জল্পনা উস্কে দিলেন সনিয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, এ বছর দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমপক্ষে ১১ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। তাই বিদ্যুৎ মন্ত্রকের অনুমান, এ বছর এপ্রিলে বিদ্যুতের চাহিদা আগের সব রেকর্ড ভেঙে ২২৯ গিগাওয়াটে পৌঁছে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।  

মূলত সেচকার্য, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের জন্যই বিদ্যুৎ বেশি খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। এর আগে গত দু’বছরই বিদ্যুতের জোগানে ঘাটতি দেখা গিয়েছে। তাই আগামী বছরও অনুরূপ পরিস্থিতিই তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

রাজস্থানের বিদ্যুৎ মন্ত্রী ভবর সিংহ ভাটির মতে, ফেব্রুয়ারি মাসেই যে হারে তাপমাত্রা বাড়ে, তা অস্বাভাবিক। স্বভাবতই আশঙ্কা দেখা দিয়েছে। গত বছরের তুলনায়, এ বছর বিদ্যুকতের চাহিদা ২০ থেকে ৩০ শতাংশ বাড়তে পারে বলে মনে করছেন তিনি। রাজস্থান এই মুহূর্তে সৌরশক্তি ব্যবহারে এগিয়ে। কিন্তু কয়লার জোগানে ঘাটতি দেখা দিলে, সেখানেও বিদ্যুতের জোগানে ঘাটতি দেখা দেয়।

ভারতে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, এর ৭০ শতাংশই কয়লা ব্যবহার করে। মার্চ শেষ হতে হতে বিদ্যুৎকেন্দ্রগুলিকে ৪ কোটি ৫০ লক্ষ টন কয়লা মজুত রাখতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু সিংহভাগই সেই লক্ষ্য পূরণ করে উঠতে পারেনি এখনও।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget