এক্সপ্লোর

World News:গভীর রাতে 'জবাবি' হামলা ইজরায়েলের, কেঁপে উঠল গাজা

Lebanon Israel Clash:ফের রণক্ষেত্র গাজা। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে আকাশপথে তীব্র হামলা চালায় ইজরায়েল যার পরতে পরতে একটাই বার্তা। লেবানন থেকে হালেই আছড়ে পড়েছে রকেট। এবার পাল্টা।

তেল আভিভ: ফের রণক্ষেত্র গাজা (Gaza Strip)। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে আকাশপথে তীব্র হামলা চালায় ইজরায়েল (Israel Attacks Gaza) যার পরতে পরতে একটাই বার্তা। লেবানন (Lebanon Attack) থেকে হালে যে ভাবে রকেট আছড়ে পড়েছে, তার পাল্টা দিতে তৈরি ইজরায়েলি ডিফেন্স ফোর্স। ফল? বৃহস্পতিবার গভীর রাত থেকে তেতে গাজার আকাশ। 

অশান্তি চলছেই...
ইজরায়েল-প্যালেস্তাইন অশান্তি বিশ্বের অন্যতম চর্চিত সমস্যা। ইতিহাস বলছে, অতীতে পড়শি দেশগুলির সঙ্গে প্রায়ই যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছে ইজরায়েলকে। আবার বহু সময়ে পুরোদস্তুর যুদ্ধ না হলেও রকেট-হানা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া- লেগেই থাকে ওই অঞ্চলে। হালের অশান্তির সূত্রপাতও কয়েকদিন আগে। অভিযোগ, ইজরায়েল পুলিশের সঙ্গে কদিন আগেই জেরুজালেমের অল আকসা মসজিদে জমায়েত প্যালেস্তিনীয়দের অশান্তি হয়। তার পর থেকেই নতুন করে সমস্যা শুরু হয়েছে। 

কী ছবি?
ইজরায়েলের সেনা জানিয়েছে, লেবাননের দিক থেকে বৃহস্পতিবারই অন্তত ৩৪টি রকেট ধেয়ে আসে। ২০০৬ সালে ইজরায়েল এবং হেজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে ৩৪ দিনের যে যুদ্ধ হয়েছিল. তার পর এটিই লেবাননের মাটি থেকে ইজরায়েলকে সবচেয়ে বড় আক্রমণের চেষ্টা।  যার পর ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর হুঙ্কার, 'দেশের শত্রুদের কড়ায় গন্ডায় এর মূল্য চোকাতে হবে।' প্রধানমন্ত্রীর হুঙ্কারবাণীর কিছু পরেই ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে গাজার মাটি। একটা, দুটো, তিনটে...আকাশপথে ধেয়ে আসতে থাকে ক্ষেপণাস্ত্র। বিবৃতি দিয়েছে চরমপন্থী জঙ্গি সংগঠন 'হামাস'-ও। বক্তব্য় একটাই। 'এই হিংসার জন্য ইজরায়েল দায়ী, পরিণতির জন্যও তারাই দায়ী থাকবে।' 'জবরদখলের' বিরুদ্ধে সমস্ত প্যালেস্তিনীয় গোষ্ঠীকে ঐক্যবদ্ধ হতেও আহ্বান জানিয়েছে 'হামাস'। 

ক্ষয়ক্ষতি...
ইজরায়েের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৫টি রকেট 'ইন্টারসেপ্ট' করতে পেরেছে তারা। ৫টি মাটিতে আছড়ে পড়তে পেরেছে। তাদের সেনা মুখপাত্রের কথায়, 'হামাসও হতে পারে, ইসলামি জেহাদি গোষ্ঠী হতে পারে। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। কিন্তু হেজবুল্লাহ যে নয়, সেটি মোটামুটি নিশ্চিত।' তবে হেজবুল্লাহ যে এই আক্রমণ সম্পর্কে জানত, সে ব্যাপারে নিশ্চিত ইজরায়েল। এমনকি লেবাননের ভূমিকাও উড়িয়ে দিচ্ছে না তেল আভিভ। যদিও ইরানের ঠিক কী ভূমিকা রয়েছে, সেটা জানার চেষ্টা চলছে। লেবাননের তদারকি প্রধানমন্ত্রী নাজিব মিকাটি অবশ্য এই হামলার পর তাঁর দেশে কোনও ধরনের আলোড়নের জল্পনা উড়িয়ে দিয়েছেন। ইজরায়েলি আপৎকালীন পরিষেবা সূত্রে খবর, এখন পর্যন্ত এই হামলায় জখমের সংখ্যা দুই। কিন্তু যে ভাবে হানা-পাল্টা হানা চলছে, তাতে ফের চিন্তার মেঘ আন্তর্জাতিক মহলে। দু-তরফকে সংযমের বার্তা দেওয়া হয়েছে এর মধ্যে।

আরও পড়ুন:সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, ট্রেন চলাচল বন্ধ শিয়ালদা-বজবজ লাইনে

 

 

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
JPSC and JSSC Exam Scam: ১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget