এক্সপ্লোর

Rozgar Mela : 'দেশে বাড়ছে রোজগারের সুযোগ', ৫১ হাজার নিয়োগপত্র বিলির পর কর্মসংস্থান নিয়ে কী কী জানান প্রধানমন্ত্রী ?

PM Modi on Rozgar Mela : শনিবার হয়ে গেল ১৯ তম রোজগার মেলা। দেশের যুবসমাজকে অভিনন্দন জানিয়ে ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লি : শনিবার হয়ে গেল ১৯ তম রোজগার মেলা। দেশের যুবসমাজকে অভিনন্দন জানিয়ে ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্তরা যেমন, রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, ডাক বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সহ অন্যান্য দফতর এতে যোগদান করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থায় নবনিযুক্তদের নোয়োগ পত্র দেন প্রধানমন্ত্রী। 

২০১৪ সালে ক্ষমতায় আসার পর দেশে কর্মসংস্থানের ওপর জোর দিয়েছে মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে রোজগার মেলা চালু করা হয়। যুবসমাজের ক্ষমতায়ন ও জাতি গঠনে অংশগ্রহণের জন্য অর্থপূর্ণ সুযোগ প্রদানে রোজগার মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিসংখ্যান বলছে, সারা দেশে রোজগার মেলার মাধ্যমে এখনও পর্যন্ত কয়েক লক্ষেরও বেশি নিয়োগপত্র দেওয়া হয়েছে। সারা দেশ থেকে নতুন নিয়োগপ্রাপ্তদের নির্বাচন করা হয় এতে। যুবক-তরুণদের কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়াই এই মেলার মুখ্য উদ্দেশ্য। 

কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেশজুড়ে বিভিন্ন জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিলি করার আগে প্রধানমন্ত্রী মোদি যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, " আপনারা সকলেই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ একটি অংশীদার। আপনারা সকলেই নানা ক্ষেত্রে নতুন নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। উন্নত ভারত গড়ার স্বপ্ন পূরণে আপনারা সকলেই এখন থেকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই জায়গায় পৌঁছানোর জন্য আপনারা অনেক কষ্ট ও পরিশ্রম করেছেন।''

রোজগার মেলা থেকে কী কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

১. ''বহু দেশ ঘুরে এসেছি। সব ক্ষেত্রেই বুঝলাম ভারতের যুবসমাজ ও প্রযুক্তি নিয়ে উৎসাহিত সকলে। তারাও ভারতের বিকাশযাত্রার অংশীদার হতে চায়।''
২. ''নেদারল্যান্ডের সঙ্গে সেমিকন্ডাক্টর, জল, কৃষি, আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে। সুইডেনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল ইনোভেশন। নরওয়ের সঙ্গে মেরিটাইম কোঅপারেশন ও সবুজ প্রযুক্তি। ইটালির সঙ্গে প্রতিরক্ষা, খনিজ, বিজ্ঞান-প্রযুক্তি ও অংশীদারি নিয়ে চুক্তিও হয়েছে। এই সবকিছুর লাভ পাবেন আমাদের দেশের যুবসমাজ।''
৩. ''জাহাজ নির্মাণ থেকে সেমিকন্ডাক্টার হাবে লক্ষ লক্ষ ভারতীয় যুবকদের কর্মসংস্থান হবে।'' 
৪. ''২ লক্ষ ৩০ হাজারের বেশি স্টার্ট আপ তৈরি হচ্ছে। বহু সংস্থা রেজিস্টারও করে নিয়েছে। এই স্টার্ট আপ গুলো থেকে ভবিষ্যতে আরও রোজগারের ব্যবস্থা হবে।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget