এক্সপ্লোর

বকেয়া বিল ১৩ হাজার কোটি টাকা! উত্তরপ্রদেশে সব মন্ত্রী, বিধায়ক, প্রশাসনিক কর্তাদের সরকারি বাসভবনে প্রিপেড বিদ্যুত্ মিটার বসাচ্ছে যোগী সরকার

রাজ্যের ৭৫টি জেলার সবগুলিতেই বিদ্যুত চুরি ঠেকানোর জন্য বিশেষ থানা তৈরি হচ্ছে, ৬৮টি ইতিমধ্যেই গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। শুধুমাত্র বিদ্যুত্ চুরি রোধ করাই হবে এইসব থানার কাজ।

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের সব মন্ত্রী, বিধায়কের পাশাপাশি প্রশাসনিক কর্তাদের সরকারি বাসভবনে এবার প্রিপেড বিদ্যুতের মিটার বসাচ্ছে যোগী আদিত্যনাথ সরকার। বিদ্যুতের বিল বকেয়া রাখা ঠেকাতেই তাদের এই সিদ্ধান্ত। সরকারি দপ্তর, আবাসন মিলিয়ে ১৩ হাজার কোটি টাকা ইলেকট্রিসিটি বিল বাবদ বকেয়া রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বিদ্যুত্ মন্ত্রী শ্রীকান্ত শর্মা। এই পরিস্থিতিতে মন্ত্রী, বিধায়করা যাতে বিদ্যুতের বিল যথাসময়ে মিটিয়ে দেন, সে ব্যাপারে সক্রিয় হয়েছে আদিত্যনাথ সরকার। তিনি বলেছেন, বকেয়া অর্থ উদ্ধারে আমরা শীঘ্রই কিস্তিতে তা শোধ করার সুযোগ দেব। এক লাখ প্রিপেড পাওয়ার মিটারের বরাত দেওয়া হয়েছে। সেগুলি চলে এলেই সরকারি দপ্তর, আবাসনগুলিতে লাগানোর কাজ শুরু হবে। আমার নিজের বাড়িতেই সবার আগে বসাব এই মিটার। ইলেকট্রিসিটি বিল বকেয়া রাখায় সবচেয়ে বড় ভূমিকা মন্ত্রী, বিধায়ক, সরকারি কর্তাব্যক্তিদের। তাঁরা দিনের পর দিন বিদ্যুতের দাম দেন না। সরকারি দপ্তরগুলিও বিল বাকি রাখায় দায়ী। খেলাপীদের তালিকায় তারা আছে ওপরদিকে। রাজ্যের ৭৫টি জেলার সবগুলিতেই বিদ্যুত চুরি ঠেকানোর জন্য বিশেষ থানা তৈরি হচ্ছে, ৬৮টি ইতিমধ্যেই গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। শুধুমাত্র বিদ্যুত্ চুরি রোধ করাই হবে এইসব থানার কাজ। তিনি বলেছেন, রাজ্য সরকার এই থানাগুলির জন্য ২০৫০টি পদ সৃষ্টি করেছে, ওই কর্মীদের বেতন ও অন্যান্য খরচ বহন করবে উত্তরপ্রদেশ বিদ্যুত্ নিগম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget