এক্সপ্লোর

শবরীমালা রায়কে স্বাগত, মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা লিঙ্গ বৈষম্য নয়, বলল সঙ্ঘ

৩-২ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া বৃহস্পতিবারের রায়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ শবরীমালা মন্দিরে ঢোকার ব্যাপারে তাদের ২০১৮-র ঐতিহাসিক রায় রিভিউয়ের আবেদন জানিয়ে পেশ করা পিটিশনগুলি সাত বিচারপতির বেঞ্চে পাঠিয়েছে।

নাগপুর: শবরীমালা মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানোর সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আরএসএসের অখিল ভারতীয় প্রচার প্রমুখ অরুণ কুমার বললেন, কেরলের এই প্রসিদ্ধ মন্দিরে সব বয়সের মেয়েদের প্রবেশে নিষেধাজ্ঞার সঙ্গে লিঙ্গ বৈষম্যের সম্পর্ক নেই। তিনি ট্যুইট করেছেন, রীতিনীতি, ঐতিহ্য সংক্রান্ত বিষয়গুলি বিশ্বাসের সঙ্গে জড়িত। রিভিউ পিটিশন গ্রহণ করে সেটি বৃহত্তর সংবিধান বেঞ্চের বিবেচনার জন্য পাঠানোর সুপ্রিম কোর্টের পদক্ষেপ স্বাগত। ঐতিহ্য, রীতিনীতির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলি বিশ্বাস, সংস্কারের ব্যাপার। একটি বিশেষ বয়সসীমার মেয়েদের শবরীমালা মন্দিরে প্রবেশে বিধিনিষেধের সঙ্গে লিঙ্গ অসাম্য বা বিভেদের কোনও সম্পর্কই নেই। ওই নিষেধাজ্ঞা একেবারেই দেবমূর্তির বিশেষত্বের ওপর নির্ভর করে রচিত। ৩-২ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া বৃহস্পতিবারের রায়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ শবরীমালা মন্দিরে ঢোকার ব্যাপারে তাদের ২০১৮-র ঐতিহাসিক রায় রিভিউয়ের আবেদন জানিয়ে পেশ করা পিটিশনগুলি সাত বিচারপতির বেঞ্চে পাঠিয়েছে। গত বছরের রায়ে বলা হয়েছিল, সব বয়সের মেয়েরাই শবরীমালায় ঢুকতে পারে। মুসলিম ও পার্সি মহিলাদের প্রতি বৈষম্যের অভিযোগের মতো বিতর্কিত বিষয়গুলিও বৃহত্তর বেঞ্চে রেফার করা হয়েছে। সঙ্ঘ নেতাটি বলেন, আমাদের কঠোর অবস্থান হল, যে কোনও কারণ দেখিয়ে এ ব্যাপারে বিচারবিভাগীয় রিভিউ মানে আমাদের সংবিধানে সুরক্ষিত ধর্মস্থানে পুজো-আচ্চার স্বাধীনতার মূল মর্মবস্তুকেই খারিজ করা। এ ধরনের বিষয়গুলিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব, প্রাধান্য দেওয়া উচিত। এদিকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বললেন, এদিনের রায়ের গুরুত্ব, তাত্পর্য্য আরও ভাল করে বুঝতে রাজ্যের বাম সরকার আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নেবে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: SIR নিয়ে কেন পথে নামছে না AIMIM, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছে না কেন? আসাদউদ্দিন ওয়েইসি বললেন…
SIR নিয়ে কেন পথে নামছে না AIMIM, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছে না কেন? আসাদউদ্দিন ওয়েইসি বললেন…
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget