এক্সপ্লোর

Russia Ukraine crisis: যুদ্ধের মাঝেই বড় সিদ্ধান্ত ! এই কাউন্সিল থেকে বেরিয়ে গেল রাশিয়া

Russia Leaves Council Of Europe: 'কাউন্সিল অফ ইউরোপ' থেকে বেরিয়ে গেল রাশিয়া। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে রাশিয়ার বিদেশমন্ত্রক।


Russia Leaves Council Of Europe: ইউক্রেন যুদ্ধের আবহে এবার 'কাউন্সিল অফ ইউরোপ' থেকে বেরিয়ে গেল রাশিয়া। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে রাশিয়ার বিদেশমন্ত্রক। মহাদেশে মানবাধিকারের বড় সংস্থা এই কাউন্সিল।  

এদিন এক বিবৃতিতে রাশিয়ার বিদেশমন্ত্রক জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো দেশগুলি কাউন্সিল অফ ইউরোপের মন্ত্রিসভার কমিটিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে। এরা মহাদেশে মানবিক ও আইনি প্রক্রিয়াকে ধ্বংস করে চলেছে। এই রিপোর্ট পেশ করেছে সংবাদ সংস্থা জিংহুয়া। রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, পুতিনের দেশ কখনোই আন্তর্জাতিক আইনের পরিবর্তে পশ্চিমি দেশগুলির নিয়ম  ভিত্তিক আদেশ মেনে নেবে না।

পরিসংখ্যান বলছে, মোট ৪৭টি দেশ নিয়ে তৈরি হয়েছে 'কাউন্সিল অফ ইউরোপ'। এই মহাদেশে শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা এই কাউন্সিল। যার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য।১৯৯৬-এর ফেব্রুয়ারিতে কাউন্সিলের ৩৯তম সদস্য হিসাবে যোগদান করে রাশিয়া। অবশেষে বৃহস্পতিবার এই প্রথম মুখোমুখি বসলেন দুই দেশের বিদেশমন্ত্রী। তুরস্কের অন্তলিয়ায় ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমত্রো কুলেবার সঙ্গে আলোচনায় বসলেন ক্রেমলিনের প্রতিনিধি সের্গেই লাভরভ। বৈঠক শেষে সাংবাদিকদের ইউক্রেনের বিদেশমন্ত্রী জানান, মানবতার স্বার্থে সমাধানের পথ খুঁজতে রাজি হয়েছে দুই দেশ। যদিও এর মধ্যে কিভে হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। 

Russia Ukraine Crisis: সংবাদ সংস্থা বিবিসির রিপোর্ট বলছে, দুই দেশের বৈঠকের বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছে ইউক্রেন। যেখানে কুলেবা বলেছেন, "আমি ইউক্রেনে ইউক্রেনের নাগরিকদের দুর্ভোগ বন্ধ করতে চাই। রাশিয়ার দখলদার বাহিনীর হাত থেকে আমাদের অঞ্চলগুলিকে মুক্ত করতে যুদ্ধের অবসান চাই। সেই উদ্দেশ্য নিয়েই সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

Russia-Ukraine Meeting: এই বলেই অবশ্য থেমে থাকেননি ইউক্রেনের বিদেশমন্ত্রী। মন্ত্রী জানান, রাশিয়ার সঙ্গে মারিউপোলে একটি মানবিক করিডোর ছাড়াও ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। তিনি আশা করেন, ল্যাভরভ মারিউপোল থেকে মানবিক করিডোর কাজ শুরু করতে ক্রেমলিনের কাছে অনুরোধ করবেন। সবথেকে বড় বিষয়, রাশিয়া না চাইলে যুদ্ধ বন্ধ করা যাবে না।

এদিকে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) নিজে থেকেই সমঝোতা করতে এগিয়ে আসবেন বলে আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। এর আগে ন্যাটোয় (NATO) যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছিলেন জেলেনস্কি। তখনই বরফ গলার ইঙ্গিত পেয়েছিলেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

সেরা শিরোনাম

India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget