এক্সপ্লোর

Russia Ukraine Conflict: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল রাশিয়ার, উদ্বিগ্ন গোটা বিশ্ব

Ukrain Russia Conflict: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নয়া দিল্লি: এবার জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করল রাশিয়া। এর আগেই রুশ হামলায় ইউক্রেনের জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে যায়। তেজস্ক্রিয়তার আশঙ্কা আছে বলে গোটা ইউরোপে,জানান জেলেনস্কি। বিস্ফোরণ হলে তা হবে চেরনোবিলের থেকে দশগুণ বেশি ভয়ানক, আশঙ্কা প্রকাশ করেন ইউক্রেনের বিদেশমন্ত্রীর। 

রাশিয়া পারমাণবিক সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করে ইউক্রেন। জাপানের প্রধানমন্ত্রীকে রাশিয়ার পারণমানবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে নিরাপত্তায় যে সঙ্কট তা বুঝতে পেরেছি আমরা, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর জানালেন জেলেনস্কি।                        

এদিকে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে জরুরি ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তরফেও ইউক্রেনের কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। 

অন্যদিকে, কিভ থেকে আর মাত্র ৬৪ কিমি দূরে রাশিয়ার সেনা বাহিনী। ইউক্রেনের কিভের কাছে চেরনিহিবে রাশিয়ার হামলা, ৪৭জনের মৃত্যু। জেপরোজিয়ায় ইউরোপের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ-হানায় ৩ ইউক্রেনীয় সেনার মৃত্যু
পাল্টা হামলায় ২জন রাশিয়ান সেনাও আহত, দাবি ইউক্রেনের। রুশ গোলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা-শঙ্কা। তেজস্ক্রিয়তা ছড়ালে ক্ষতি হবে গোটা ইউরোপের, হুঁশিয়ারি জেলেনস্কির। 

রাশিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা জারির দাবিও জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের জাটোকায় ধ্বংস রুশ যুদ্ধবিমান, পাইলটের খোঁজে সেনা। মাইকোলেভ শহরে রুশ ট্যাঙ্ক জ্বালিয়ে দিল ইউক্রেনের সেনা। ঝাইটোমির শহরে চারদিক থেকে আটকে রুশ সেনা, দাবি ইউক্রেনের। মোট ৯ হাজারের বেশি রুশ সেনা পাল্টা আক্রমণে নিহত, দাবি ইউক্রেনের। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠান। রাশিয়াকে রুখতে প্রাক্তন মার্কিন কম্যান্ডোরা দিচ্ছেন তালিবান কায়দায় প্রশিক্ষণ।            

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget