এক্সপ্লোর

Ukraine Russia War: দুই শহরে মানব করিডরের উপর বোমা বর্ষণ, যুদ্ধবিরতির মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ

Russia Ceasefire: সকালে যুদ্ধ বিরতি ঘোষণা। দুপুর গড়াতে না গড়াতেই ফের হামলা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলল ইউক্রেন।

কলকাতা: যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে হামলার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। দুই শহরে মানব করিডরের উপর বোমা বর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইউক্রেনের বিরুদ্ধেই মধ্যস্থতারীকে খুনের অভিযোগ উঠেছে।

সকালে যুদ্ধ বিরতি ঘোষণা। দুপুর গড়াতে না গড়াতেই ফের হামলা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলল ইউক্রেন। রুশ গোলা বর্ষণের জন্য মারিউপোলে পিছিয়ে গেল উদ্ধারকাজ। গত কয়েকদিন ধরে আজভ সাগর তীরবর্তী বন্দর শহর মারিউপোল অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া। মারিউপোল থেকে ৬৬ কিলোমিটার দূরের ভলনোভাখাও ভৌগলিক কারণে গুরুত্বপূর্ণ। 

শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১১টায় ইউক্রেনের এই দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। দুই শহর থেকে সাধারণ নাগরিকদের নিরাপদে বেরোনোর জন্য ৭ ঘণ্টা সময় দেওয়া হয়। একে একে দেশ ছাড়তে শুরু করেন মারিউপোল ও ভলনোভাখার বাসিন্দারা।

অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল বলেন, "সেফ প্যাসেজ কয়েক ঘণ্টার জন্য দেওয়া হয়েছে। বিদেশি নাগরিক যারা রয়েছেন এবং বয়স্ক, শিশু, মহিলারা চলে যেতে পারেন। কিন্তু রাষ্ট্রের নাগরিকরা এককাট্টা। প্রেসিডেন্ট অনড় রয়েছেন। পরাজয় স্বীকার করবেন না।" স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি! ইউক্রেনের দাবি, যুদ্ধবিরতির পর মারিউপোলের ২ লক্ষ এবং ভলনোভাখার ১৫ হাজার বাসিন্দাকে সরানোর তোড়জোড় শুরু হয়। 

কিন্তু, দুই শহরেই মানব করিডরের উপর হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের দাবি, লাগাতার বোমাবর্ষণের জেরে, মারিউপোলে পিছিয়ে যায় উদ্ধারকাজ যদিও রাশিয়ার পাল্টা দাবি, খারকভ ও সুমিতে সেফ প্যাসেজ করতে দিচ্ছে না ইউক্রেনই। এমনকী মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বিদেশিদের। 
 
এদিকে, লাগাতার রুশ হামলা এড়াতে ‘নো ফ্লাই জোনের’ পক্ষে সওয়াল করছিল ইউক্রেন। কিন্তু পশ্চিম দেশগুলির সামরিক জোট ন্যাটোর দাবি, আকাশসীমা বন্ধ করা নিয়ে ইউক্রেনের দাবিকে সমর্থন করেনি কোনও দেশই। ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, প্রাণহানি নিশ্চিত জেনেও রাশিয়াকে আকাশপথে হামলা চালানোর ছাড়পত্র দিচ্ছে ন্যাটো।  

রুশ হামলায় তছনছ হতে বসেছে সাজানো গোছানো ইউক্রেন। আর সেখানেই যুদ্ধবিরতির মধ্যেই হামলা চালানোর অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে।

 

সেরা শিরোনাম

Digital Arrest : প্রায় ২ মাস ধরে 'ডিজিটাল অ্যারেস্ট', কোটি টাকার বেশি খোয়ালেন ব্যক্তি ! মেয়ের বিয়ের জন্য গচ্ছিত ছিল অর্থ
প্রায় ২ মাস ধরে 'ডিজিটাল অ্যারেস্ট', কোটি টাকার বেশি খোয়ালেন ব্যক্তি ! মেয়ের বিয়ের জন্য গচ্ছিত ছিল অর্থ
India on Pakistan : পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
West Bengal News Live : মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
BJP News : TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...

ভিডিও

Titagarh News | টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
Kolkata Waterlogged News | নিম্নচাপের জেরে জলমগ্ন গোটা শহর। কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি
Food Safety News | অপরিচ্ছন্ন জায়গায় তৈরি হচ্ছে কেক, বিস্কুট, পাঁউরুটি ব্যবহার হচ্ছে ক্ষতিকারক রঙ
Titagarh News | প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Tangra - Big Boss News | ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযান। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget