এক্সপ্লোর

Russia Ukraine War : বায়ুসেনার বিমানে ইউক্রেনে আরও ত্রাণসামগ্রী পাঠাল ভারত

Russia Ukraine War : একটি বিমান রোমানিয়া পর্যন্ত ছয় টন সামগ্রী নিয়ে গেছে। অপর একটি বিমানে স্লোভাকিয়া পর্যন্ত নয় টন সামগ্রী নিয়ে যাওয়া হয়

নয়া দিল্লি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে আরও সাহায্য পাঠাল ভারত। ওষুধ, চিকিৎসা সামগ্রী ও ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। শুক্রবার ভারতীয় বায়ুসেনার বিমানে ওইসব সামগ্রী পাঠানো হয়। 

একটি বিমান রোমানিয়া পর্যন্ত ছয় টন সামগ্রী নিয়ে গেছে। অপর একটি বিমানে স্লোভাকিয়া পর্যন্ত নয় টন সামগ্রী নিয়ে যাওয়া হয়। এর আগেও ইউক্রেনে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। 

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে একদিকে ভারতীয়দের উদ্ধার করা হচ্ছে। "অপারেশন গঙ্গা"য় ফিরিয়ে আনা হচ্ছে তাঁদের। এর পাশাপাশি ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ত্রাণসামগ্রী পাঠিয়ে সাহায্য করছে ভারত। 

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে ব্ল্যাঙ্কেট, মাদুর, সোলার স্টাডি ল্যাম্প পাঠানো হয়েছে। বুধবার সকালে পোল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়া একটি বিমানে ওইসব সামগ্রী পাঠানো হয়। পরে বিকালের দিকে রোমানিয়ার উদ্দেশে যাওয়া ভারতীয় বায়ুসেনার অপর একটি বিমানও ত্রাণসামগ্রী নিয়ে যায়। এমনই জানায় স্বরাষ্ট্র মন্ত্রক।

প্রসঙ্গত, ইউক্রেনের একের পর এক শহর লন্ডভন্ড। জল-স্থল-আকাশ, ৩ দিক ঘিরে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনা! যুদ্ধের মাঝে ইউক্রেন ছেড়ে বেরনোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন বহু ভারতীয়। অনেকে সীমান্ত পেরিয়ে পোল্যান্ড, রোমানিয়া কিংবা হাঙ্গেরিতে পৌঁছতে পারলেও, এখনও দেশে ফেরার বিমান পাননি। উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে পরিবারের।

উৎকণ্ঠায় ঘুম উড়েছে সেদেশে আটকে থাকা পড়ুয়াদের অভিভাবকদের! যাঁরা কোনওক্রমে ইউক্রেন সীমান্ত পেরিয়ে আসতে পেরেছেন তাঁদের অনেকেই এখনও দেশে ফেরার বিমানে উঠতে পারেননি। অপেক্ষা বাড়ছে...টেনশন বাড়ছে.। অপারেশন গঙ্গায় একে একে ভারতীয়দের ফিরিয়ে আনা হলেও, অনেকেই এখনও ফেরার সুযোগ পাননি।

এদিকে দিন আটেক আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে একের পর এক শহর দখলের দাবি করেছে রাশিয়া। যদিও ইউক্রেনও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। এই পরিস্থিতিতে জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে রাশিয়া। এর আগেই রুশ হামলায় ইউক্রেনের জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে যায়। তেজস্ক্রিয়তার আশঙ্কা আছে গোটা ইউরোপে, এমনই জানান জেলেনস্কি। এই পরিস্থিতিতে উৎকণ্ঠা বাড়ছে।

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget