এক্সপ্লোর

Russia-Ukraine: ইউক্রেনের একের পর এক শহরে আছড়ে পড়ছে মিসাইল, ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ পরিস্থিতি

Russia Ukraine Conflict: এই যুদ্ধে দিনদিন সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে।  রাষ্ট্রপুঞ্জের প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ইউক্রেনের ৯২৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

ইউক্রেন যুদ্ধের ২৭তম দিনে আরও ভয়ঙ্কর হয়েছে রাশিয়ার হামলা। কিভ, খারকিভ, মারিউপোল, ইউক্রেনের একের পর এক শহরে আছড়ে পড়ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। 

সবথেকে খারাপ অবস্থা মারিউপোলে। প্রতি ১০ মিনিট অন্তর ক্ষেপণাস্ত্র বা গোলা আছড়ে পড়ছে সেখানে।  বিদ্যুত্‍, জল, খাবার, ওষুধ, কিছুই নেই ওই শহরে। তা সত্ত্বেও রাশিয়ার আত্মসমর্পণের হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছেন মারিউপোলের বাসিন্দারা।  এখনও প্রায় ৩ লক্ষ মানুষ অবরুদ্ধ হয়ে রয়েছেন ওই শহরে।  রাশিয়ার হামলার পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও।  

তবে এই যুদ্ধে দিনদিন সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে।  রাষ্ট্রপুঞ্জের প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ইউক্রেনের ৯২৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৭৫ শিশুও রয়েছে।  তবে রাষ্ট্রপুঞ্জই জানিয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর থেকে অনেক বেশি হতে পারে। কারণ, যুদ্ধের এই অবস্থায় প্রকৃত তথ্য জোগাড় করাও কঠিন। 

ইউক্রেনের দাবি, রাশিয়ার হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ৯টি হাসপাতাল।  এছাড়াও হামলা হয়েছে ১৩৫টি হাসপাতাল ও ৪৩টি অ্যাম্বুল্যান্সের ওপর।   

এদিকে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের। এই অবস্থায় ইউক্রেনে জৈব বা রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা চালাতে পারে রাশিয়া। এই দাবিই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।  

সেনা অভিযানের ২৭ দিন পরও ইউক্রেনের কোনও বড় শহর দখল করতে পারেনি রাশিয়া। উল্টে ইউক্রেনের মরিয়া প্রতিরোধে তাদের সামরিক ক্ষয়ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, ইউক্রেনের ওপর মিথ্যে দোষারোপ করে রাশিয়া জৈব বা রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা চালাতে পারে। তাঁর আশঙ্কা, আমেরিকাতেও বড় ধরনের সাইবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।  
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্যুইট করে এ বিষয়ে আমেরিকার বেসরকারি সংস্থাগুলিকে সতর্ক করে দিয়েছেন।  এরইমধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেনের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।   

 

 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget