এক্সপ্লোর

Russia Ukraine War: 'শহরে হামলার অভিযোগ মিথ্যে', চড়া সুর পুতিনের

Russia Ukraine War: জার্মানির চ্য়ান্সেলরের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হয়েছে রাশিয়ান প্রেসিডেন্টের। সেখানেই তিনি রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছেন।

মস্কো: যুদ্ধের পর থেকে ইউক্রেনের একের পর এক শহরে হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের বিভিন্ন শহরে, বসতিএলাকায় রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে লাগাতার বোমা হামলার অভিযোগ করছে ইউক্রেন। বসতি এলাকায় রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ক্লাস্টার বোমা ছোড়ার অভিযোগও উঠেছে একাধিক মানবাধিকার সংগঠনের তরফে। এবার সেই সব অভিযোগই সরাসরি উড়িয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দাবি, সব অভিযোগই মিথ্যে। উল্টে তাঁর দাবি, শর্ত মেনে নিলে আলোচনায় বসতে রাজি রাশিয়া। 

জার্মানির (germany) চ্য়ান্সেলর ওলাফ শোলজের (olaf scholz) সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেখানেই তিনি রাশিয়ার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করেছেন। ক্রেমলিনের তরফে থেকে প্রকাশিত হয়েছে একটি বার্তা। সেখানেই রাশিয়ার তরফে জানানো হয়েছে, পুতিন জানিয়েছেন ইউক্রেনের কিভ এবং অন্য শহরগুলিতে লাগাতার বিমান হামলার খবর ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে।

ক্রেমলিনের বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইউক্রেনের (ukraine) সঙ্গে আলোচনায় বসতে রাজি রাশিয়া (russia)। ইউক্রেনে শান্তি ফেরাতে চান যারা, তাদের সবার সঙ্গেই আলোচনার দরজা খোলা রাখছে রাশিয়া। তবে সেটা তখনই সম্ভব যখন রাশিয়ার সব দাবি মেনে নেওয়ার কথা বলা হবে। রাশিয়ার দাবিগুলির মধ্যে রয়েছে ইউক্রেনের অবস্থান নিয়ে তাদের পুরনো দাবি, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়া এবং পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাকামী অংশগুলির সার্বভৌমত্ব মেনে নেওয়া। এর আগে ২০১৪ সালেও ইউক্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল রাশিয়া। সেই সময় রাশিয়ার সেনাবাহিনীর হামলায় ক্রিমিয়া হাতছাড়া হয় ইউক্রেনের। তখন থেকেই পূর্ব ইউক্রেনে (east ukraine) ডনবাস এলাকায় মাথাচাড়া দিয়েছে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।

শীঘ্রই ফের আলোচনায় বসতে চলেছে  রাশিয়া ও ইউক্রেন। তার আগে ফের নিজেদের দাবিগুলি সামনে রেখে আদতে চাপ সৃষ্টি করার পথেই হাঁটল মস্কো (moscow)। মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তে ভারতীয় দূতাবাসের দল, পড়ুয়াদের জন্য পরামর্শ

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget