এক্সপ্লোর

Digital Payment Security : ডিজিট্যাল লেনদেনে অভ্যস্ত ? এক ভুলেই হতে পারেন সর্বস্বান্ত, অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি

Best Practices for Digital Payment : সতর্ক না হলে সর্বস্বান্তও হয়ে যেতে পারেন কেউ কেউ। তবে আতঙ্কিত না হয়ে কিছু সতর্কতা মেনে চললেই মুশকিল আসান।

কলকাতা : ঝক্কি নেই টাকা-পয়সা সঙ্গে রাখার। খুচরোর হিসেবেরও প্রয়োজন নেই। এক ক্লিকেই কাজ সম্পূর্ণ। ডিজিট্যাল পেমেন্ট (Digital Payment)। করোনাকালের  (Corona Pandemic) ধাক্কায় সাধারণ মানুষ অনেক বেশি সড়গড় হয়ে গিয়েছেন ক্যাশলেশ ডিজিট্যাল পেমেন্টের (Cashless Payment) সঙ্গে। একাধিক সুবিধা যেমন রয়েছে, তেমনই কিন্তু ডিজিট্যাল পেমেন্টের ক্ষেত্রে রয়েছে অনেক আশঙ্কাও। সতর্ক না হলে সর্বস্বান্তও হয়ে যেতে পারেন কেউ কেউ। তবে আতঙ্কিত না হয়ে কিছু সতর্কতা মেনে চললেই মুশকিল আসান।

কিউ আর কোড ব্যবহারে সতর্ক থাকুন- কোনও প্রাইজ বা অর্থ পুরস্কার পাবেন এরকম মেসেজ পাঠিয়ে কিউ আর কোড (QR Code) স্ক্যান করতে বললে এড়িয়ে চলুন। মনে রাখবেন, টাকা-পয়সা দেওয়ার ক্ষেত্রে কিউ আর কোড ব্যবহার হয়, এরকমভাবে কাউকে কিউ আর কোড স্ক্যান করতে পাঠানো হয় না।
 
ওটিপি চান - ক্যাশলেশ টাকা দেওয়া-নেওয়ার ক্ষেত্রে হয়তো ওটিপি-র (OTP) জন্য কিছুক্ষণ অপেক্ষা করাটা বিরক্তিকর হতে পারে, কিন্তু মনে রাখবেন ওটিপি ব্যবহারের মাধ্যমে টাকা লেনদেন অন্যতম সুরক্ষিত উপায়। তাই পারলে প্রত্যেকবার টাকা দেওয়ার ক্ষেত্রে ওটিপি-র ব্যবহার উপকারী।

স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড এড়িয়ে চলুন-  সাইবার ক্রিমিনালরা বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রিন শেয়ারিং অ্যাপ (Screen Sharing App) ব্যবহার করে প্রতারণা করে থাকে। ব্যাঙ্কের লোক বা ভরসার পাত্র হওয়ার ভান দেখিয়ে প্রতারকরা এই ধরণের অ্যাপ ডাউনলোড করতে প্রভাবিত করতে পারে। এই ধরণের প্রতারণার ফাঁদের বিষয়ে সতর্ক থাকুন।

বায়োমেট্রিক অথেনটিকেশনের ব্যবহার- একাধিক অ্যাপ চার বা ছয় নম্বরের পিনের বদলে বায়োমেট্রিক (Biometric Authentic) ব্যবহারে জোর দিচ্ছে। যাতে প্রতারকরা কোনওভাবে পরিন নম্বর হাতিয়ে নিতে পারলেও বায়োমেট্রিকে আটকে যায়। ব্যক্তিগত আঙুলের ছাপ ছাড়া সেক্ষেত্রে আটকে যাবে টাকার লেন-দেন।

অ্যাপের কাস্টমার কেয়ারের ব্যবহার- ক্যাশলেশ লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়লে কাস্টমার কেয়ারের ব্যবহারের প্রয়োজন হতে পারে। সেরকম ক্ষেত্রে সবসময় নির্দিষ্ট অ্যাপে উল্লিখিত কাস্টমার কেয়ারে (App Customer Care) যোগাযোগ করুন। দ্রুত সুরাহা পেতে গিয়ে অন্য কোনও কাস্টমার কেয়ারের ব্যবহার আখেরে ডেকে আনতে পারে বড় বিপদ।

খেয়াল রাখুন বার্তায়- ফোন বা মেসেজে আসা বার্তার দিকে বিশেষ খেয়াল রাখুন। প্রতারকদের পাঠানো বার্তায় বাক্যগঠন হোক বা শব্দের ব্যবহার অনেকটা নির্দিষ্ট কোম্পানির মতো হলেও তাতে আখেরে কোনও অদল-বদল থাকে। তাই ওপর-ওপর কোনও বার্তা দেখে প্রলুব্ধ হলে বা কোনও ভুল পদক্ষেপ নিয়ে ফেললে কিন্তু সর্বস্বান্ত হতে পারেন।

আরও পড়ুন-EPFO পেনশনহোল্ডারদের জন্য বড় খবর, লাইফ সার্টিফিকেট নিয়ে নতুন ঘোষণা

সেরা শিরোনাম

Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
Rajasthan News: কাজ সেরে বাড়ি ফেরার পথে ক্যাফে মালিকের উপর আক্রমণ, লোহার রড দিয়ে বেধড়ক মার ২ দুষ্কৃতীর
কাজ সেরে বাড়ি ফেরার পথে ক্যাফে মালিকের উপর আক্রমণ, লোহার রড দিয়ে বেধড়ক মার ২ দুষ্কৃতীর
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget