এক্সপ্লোর

COVID-19 Vaccination : "দেখিনি এরকম পরিস্থিতি", শিবপুরে ভ্যাকসিন নিয়ে বললেন ৯৮-এর বৃদ্ধ

কোভিড আবহে ভ্যাকসিন দেওয়া হল ৯৮ বছরের এক বৃদ্ধকে। ভ্যাকসিন নেওয়ার পর সনৎ কুমার চট্টোপাধ্যায় নামে শিবপুরের ওই বাসিন্দা জানালেন, করোনার মতো পরিস্থিতি আগে দেখেননি।

সুনীত হালদার, শিবপুর (হাওড়া) : বয়স সেঞ্চুরির দোরগোড়ায়। কোভিড আবহে ভ্যাকসিন দেওয়া হল ৯৮ বছরের এক বৃদ্ধকে। ভ্যাকসিন নেওয়ার পর সনৎ কুমার চট্টোপাধ্যায় নামে শিবপুরের ওই বাসিন্দা জানালেন, সেই ছোটবেলায় বসন্তের টিকা নিয়েছিলেন । কিন্তু, করোনার মতো পরিস্থিতি আগে দেখেননি। আজ ভ্যাকসিন পেয়ে তিনি খুশি।

কোভিড সংক্রমণ রুখতে ভ্যাকসিন নেওয়ার ইচ্ছে ছিল শিবপুর বোস্টম পাড়ার সিনিয়র সিটিজেন সনৎবাবুর। তিনি নিজের বয়স একশো বছর দাবি করলেও, আধার কার্ড অনুযায়ী তাঁর বয়স আটানব্বই। এই বয়সে ভ্যাকসিন নেওয়া কতটা নিরাপদ তা নিয়ে চিন্তায় ছিলেন পরিবারের লোকেরা। তবে, বয়স হলেও এখনও তিনি হাঁটাচলায় সাবলীল। বয়সের কারণে ভ্যাকসিন নিলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই তিনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন। চিকিৎসক ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন। 

এই প্রসঙ্গে ভ্যাকসিন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যুবরাজ চট্টোপাধ্যায় বলেন, উনি ইতস্তত করছিলেন যে ভ্যাকসিন নেবেন কি না। দীর্ঘ এক বছরের বেশি সময় বাইরে বের হননি। পরে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। সব ঠিক থাকায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, হাওড়া পুরসভার সঙ্গে যোগাযোগ করে তাঁর টিকার ব্যবস্থা করা হয়।

আজ সনৎবাবুকে তাঁর বাড়িতে ভ্যাকসিনের প্রথম ডোজ দেন হাওড়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা। ওই বৃদ্ধকে টিকার প্রথম ডোজ দেওয়ার পর স্বাস্থ্যকর্মী দেবযানী গুঁই জানান, সনৎবাবু দেশের অন্যতম প্রবীণ নাগরিক। তাঁকে ভ্যাকসিন দিতে পেরে আনন্দ লাগছে। এর মাধ্যমে সমাজের সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্য বার্তা দেওয়া হল।

ভ্যাকসিন নেওয়ার পরে সনৎবাবু জানান, সেই ছোটবেলায় তিনি বসন্তের টিকা নিয়েছিলেন। তারপরে আজকে কোভিডের টিকা নিলেন। তিনি বলেন, এই ধরনের অবস্থা আগে দেখিনি। এত ডাক্তার ও নার্সের মৃত্যু হল সেবা করতে গিয়ে। সেই বিশ্বযুদ্ধের সময় ব্ল্যাক আউট হত, তখন সাময়িকভাবে এই ধরনের অবস্থা হয়েছিল। কিন্তু এরকম অতিমারী এর আগে তিনি দেখেননি। বাড়িতে এসে ভ্যাকসিন দেওয়ার যে উদ্যোগ তাতে তিনি খুশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget