এক্সপ্লোর

Pulwama Terror Attack: চাইলেও বিমান দেওয়া হয়নি CRPF-কে, পুলওয়ামায় ঢিলেমি ছিল নিরাপত্তায়! ফের প্রশ্নের মুখে কেন্দ্র

Lok Sabha Elections 2024: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি।

নয়াদিল্লি: আগের লোকসভা নির্বাচনে বার বার উঠে এসেছিল পুলওয়ামা সন্ত্রাসী হামলার প্রসঙ্গ (Pulwama Terror Attack)। তাকে সামনে রেখেই বিজেপি (BJP) নির্বাচনী সুফল ঘরে তুলেছিল বলে অভিযোগ উঠেছিল। ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে ফের আলোচনার কেন্দ্রে পুলওয়ামা হামলা। জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তথা প্রবীণ বিজেপি নেতা সত্যপাল মালিক (Satya Pal Malik) এ বার পুলওয়ামা প্রশ্নে কাঠগড়ায় তুললেন নরেন্দ্র মোদি সরকারকে। তিনি জানিয়েছেন, সুবিশাল কনভয় নিয়ে এগোতে CRPF-এর তরফে বিমান চাওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। তাতেই রাস্তা ধরে এগোতে বাধ্য হন ভারতীয় জওয়ানরা এবং শেষ মেশ সন্ত্রাস হামলায় প্রাণ হারাতে হয় তাঁদের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন সত্যপাল। তাঁর মতে জম্মু ও কাশ্মীর সম্পর্কে সম্পূর্ণ অবগত নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিরাপত্তজনিত গলদের জেরেই পুলওয়ামায় জওয়ানদের প্রাণ হারাতে হয় বলে দাবি করেছেন তিনি। এমনকি এ নিয়ে কথা বলতে গেলে মোদি তাঁকে চেপে যেতে বলেন বলেও দাবি করেছেন। সত্যপালের এই মন্তব্য সামনে আসতেই ফের সরব হয়েছে কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলগুলি। নতুন করে পুলওয়ামা হামলা নিয়ে তদন্তের দাবি তুলতে শুরু করেছে তারা। শনিবার সেই নিয়ে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসে। কেন CRPF-কে হেলিকপ্টার দেওয়া হল না, আগের তদন্তের কী হল, তা নিয়ে জবাব চেয়েছে তারা।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “ন্যূনতম প্রশাসন এবং অধিকতম নীরবতা, এই হচ্ছে বিজেপি-র নীতি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল যে অভিযোগ তুলেছেন, তার জবাব দিতে হবে মোদি সরকারকে।” জয়রামের মতে, কথায় কথায় জাতীয় নিরাপত্তার দোহাই দেয় কেন্দ্র। পুলওয়ামা হামলাও জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িয়ে। তাই প্রশ্ন এড়িয়ে যেতে পারে না কংগ্রেস। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ আবার বলেন, “CRPF-কে বিমান দেওয়া হল না কেন? জইশ-ই-মহম্মদকে ঘিরে সতর্কবার্তা থাকলেও, কেন ধর্তব্যের মধ্যে আনা হল না বিষয়টি? ২ থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে ১১ বার গোয়েন্দারা হামলা নিয়ে সতর্ক করেছিলেন। তার পরও কেন গুরুত্ব পেল না বিষয়টি?”

স্বভাবতই এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শুধুমাত্র কংগ্রেস নয়, উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা, সমাজবাদী পার্টিও কেন্দ্রের কাছে জবাব চাইতে শুরু করেছে। উদ্ধব অনুগামী সঞ্জয় রাউত বলেন, “বিরোধী শিবিরের নেতারা যখন পুলওয়ামা নিয়ে প্রশ্ন তুলছিলেন, দেশদ্রোহী বলে চুপ করিয়ে দিচ্ছিল বিজেপি। এখন কী বলবে?” পুলওয়ামা হামলার ব্যর্থতা স্বীকার করতে হবে বলে দাবি তুলেছে সমাজবাদী পার্টি। যদিও বরাবরের মতোই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যর দাবি, বার বার নিজের অবস্থান পাল্টেছেন সত্যপাল। কখনও রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন। কখনও আবার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রের। তাঁর মন্তব্যকে হাতিয়ার করে নাচানাচির কোনও কারণ নেই। তবে লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামা প্রশ্ন থেকে সরতে নারাজ বিরোধীরা। 

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। তাতে ৪০-এর বেশি CRPF জওয়ানের মৃত্যু হয়। তার পর বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা।  সেই নিয়ে তেতে উঠেছিল সে বারের লোকসভা নির্বাচন। পুলওয়ামায় নিরাপত্তাজনিত গাফিলতির প্রশ্ন উঠলে বিরোধীদের তীব্র আক্রমণ করে বিজেপি। আবার বিরোধীরা দাবি করে যে, পুলওয়ামা এবং বালাকোটকে ভোটবাক্স ভরার কাজে ব্যবহার করেছেন মোদি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget