এক্সপ্লোর

Graves Under Runway: রানওয়েতে পাশাপাশি স্বামী-স্ত্রীর কবর, হাজার হাজার বিমান ওড়ে তার উপর দিয়েই, এই বিমানবন্দর নিয়ে লিখে ফেলা যায় বই

Savannah Hilton Head Airport: আমেরিকার জর্জিয়া প্রদেশের সাভানায় অবস্থিত হিলটন হেড বিমানবন্দর।

নয়াদিল্লি: আন্তর্জাতিক বিমানবন্দর বলে কথা। যতদূর চোখ যায় সবকিছু পরিপাটি, ঝাঁ চকচকে।  এমন বিমানবন্দরের রানওয়ের উপর সমাধি দেখলে ভিরমি খাওয়াই স্বাভাবিক। কিন্তু রানওয়ের উপর থাকা সমাধি দু'টির উপর দিয়েই দিব্যি ছুটে একের পর এক বিমান। আজ বলে নয়, বিগত কয়েক দশক ধরেই এমনটা চলে আসছে সাভানা হিলটন হেড আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতি বছর কয়েক হাজার বিমান ওঠানামা করে সেখানে। (Graves Under Runway)

আমেরিকার জর্জিয়া প্রদেশের সাভানায় অবস্থিত হিলটন হেড বিমানবন্দর। মূলত বাণিজ্যিক এবং সামরিক বিমান ওঠানামা করে সেখানে। আর ওই বিমানবন্দরের রানওয়েতেই পাশাপাশি দু'টি সমাধি রয়েছে। সিমেন্টের মেঝের উপর পাথর বসানো রয়েছে, তাতে লেখা রয়েছে মৃতদের নাম-ধামও। কিন্তু বিমানবন্দরের রানওয়ের উপর সমাধি কেন? এর নেপথ্যে রয়েছে দীর্ঘ ইতিহাস। ( Savannah Hilton Head Airport)

জর্জিয়ায় ওই বিমানবন্দরটি যে জায়গায় গড়ে উঠেছে, সেটির আসল মালিক ক্যাথরিন এবং রিচার্ড ডটসন। দীর্ঘ ৫০ বছরের দাম্পত্যজীবনে ওই জমির উপরই চাষাবাদ করতেন ক্যাথরিন এবং রিচার্ড।  ক্যাথরিন এবং রিচার্ড, দু'জনের জন্ম ১৭৭৯ সালে। ১৮৭৭ সালে মারা যান ক্যাথরিন, তার সাত বছর পর রিচার্ডও মারা যান। পারিবারিক জমিতেই সমাধিস্থ করা হয় তাঁদের। পরে সেই জায়গায় গড়ে ওঠে বিমানবন্দর।

আরও পড়ুন: Modi Meloni Selfie : 'হ্যালো ফ্রম মেলোডি টিম', মোদির সঙ্গে খোস-মেজাজে ভিডিও পোস্ট মেলোনির, মুহূর্তে ভাইরাল

দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন একেবারে দোরগোড়ায়, সেই সময় জর্জিয়ায় জরুরি ভিত্তিতে একটি বিমানবন্দরের প্রয়োজন পড়ে আমেরিকার সেনাবাহিনীর। বোমারু বিমান B-24 লিবারেটর এবং B-17 ফ্লাইং ফোর্ট্রেস মজুতের জন্যই মূলত জায়গার প্রয়োজন পড়ে। সেই সময় ক্যাথরিন এবং রিচার্ডের ওই জমিটিই পছন্দ হয় সেনার। কিন্তু সমস্যা বাধে গোড়াতেই। ওই জমিতে প্রায় ১০০ সমাধি ছিল। পরিবারের লোকজন এবং পরিচারক, ক্রীতদাসদের মৃতদেহ বরাবর ওই জমিতেই সমাধিস্ত করা হতো। 

বাকি সব সমাধি যদিও বা তুলে ফেলা যেত, ক্যাথরিন এবং রিচার্ডের সমাধে তুলে ফেলায় আপত্তি জানায় তাঁদের পরিবারের লোকজন এবং আত্মীয়স্বজনরা। ওই জমিকে ঘিরেই ক্যাথরিন এবং রিচার্ডের জীবন আবর্তিত হতো এবং ওই জমিতেই তাঁরা থাকতে চাইবেন বলে দাবি করেন পরিবার এবং আত্মীয়স্বজনরা। উপায় না দেখে সমাধিক্ষেত্রের উপরেই বিমাবন্দর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাথরিন এবং রিচার্ডের সমাধি দুটিতে হাত না দিয়েই, সেগুলিকে ঘিরে রানওয়ে গড়ে তোলা হয়। রানওয়ের নীচে যে সমাধিগুলি রয়েছে, সেগুলির প্রতি সম্মান দেখিয়ে প্রতীকচিহ্নও বসানো রয়েছে। ডটসন পরিবারের আরও দুই সদস্য, ড্যানিয়েল এবং জনের দেহও সমাধিস্থ রয়েছে ওই বিমানবন্দরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget