এক্সপ্লোর

শাহিনবাগ থেকে তুলে দেওয়া হবে বিক্ষোভকারীদের? আজ সুপ্রিম কোর্টে শুনানি

আগের শুনানির সময় বিচারপতি কাউল প্রায় ২ মাস ধরে চলা এই বিক্ষোভ সম্পর্কে অসন্তোষ প্রকাশ করে বলেন, এতদিন ধরে বিক্ষোভ চলছে, কীভাবে আপনারা জনসাধারণের রাস্তা আটকে রাখতে পারেন?

নয়াদিল্লি: দিল্লির শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভকারীদের তুলে দেওয়া নিয়ে আজ ফের শীর্ষ আদালতে শুনানি। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন করে মামলাটি রুজু হয়েছে। বলা হয়েছে, শাহিনবাগে গুরুত্বপূর্ণ রাস্তা আটকে বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে বসে থাকায় দিল্লি-নয়ডা সংযোগকারী রাস্তায় নিয়মিত প্রচণ্ড যানজট হচ্ছে, সমস্যায় পড়ছেন হাজার হাজার নিত্যযাত্রী। জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন জনৈক নন্দকিশোর গর্গ ও অমিত সাহানি। তাঁরা বলেছেন, কালিন্দী কুঞ্জের কাছে শাহিনবাগে যে বিক্ষোভকারীরা বসে রয়েছেন, তাঁরা যেভাবে রাস্তা আটকে রয়েছেন, তা সম্পূর্ণ বেআইনি। কেন্দ্রীয় সরকার সহ সব সংশ্লিষ্ট পক্ষকে এখনই নির্দেশ দেওয়া হোক, যাতে রাস্তা আটকে বিক্ষোভ করার বিরুদ্ধে সুষ্পষ্ট গাইডলাইন তৈরি করা হয়। এ ব্যাপারে ১০ তারিখ বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল ও কে এম জোসেফের বেঞ্চ কেন্দ্র, দিল্লি সরকার ও পুলিশকে নোটিশ দিয়েছে। আগের শুনানির সময় বিচারপতি কাউল প্রায় ২ মাস ধরে চলা এই বিক্ষোভ সম্পর্কে অসন্তোষ প্রকাশ করে বলেন, এতদিন ধরে বিক্ষোভ চলছে, কীভাবে আপনারা জনসাধারণের রাস্তা আটকে রাখতে পারেন? সিএএ, এনআরসি ও এনপিআরের প্রতিবাদে মূলত মুসলমান মহিলারা শাহিনবাগে বিক্ষোভে বসেছেন। এই বিক্ষোভ গোটা দেশে পরিচিতি পেয়েছে। অনেকের সঙ্গে রয়েছে ছোট ছোট শিশু। একটি ২ মাসের শিশুর প্রবল শীতে মৃত্যুও হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
Pooja Kumari Jha Jammu Kashmir : 'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !
'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !
Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget