এক্সপ্লোর

School Mock Drill: দেশজুড়ে যুুদ্ধকালীন নিরাপত্তার মহড়া, জরুরি অবস্থায় কী করবে স্কুল পড়ুয়ারা?

Mock Drill Update: পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কলকাতা: পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। এর মধ্যেই দেশজুড়ে হল যুুদ্ধকালীন নিরাপত্তার মহড়া। হামলার হাত থেকে বাঁচতে কী কী সাবধানতা নিতে হবে, একাধিক স্কুলে (School Mock Drill) বিভিন্ন জায়গায় চলল মক ড্রিল। 

একাত্তরের যুদ্ধের পর আবার বাজল সাইরেন। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পর প্রথমবার দেশ জুড়ে মহড়া হল বুধবার। বিমান হামলার সতর্কতা হিসাবে ব্যবহার করা হল সাইরেন। চলল জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজের মহড়া। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে প্রায় আড়াইশো জায়গায় হল মক ড্রিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে কী করা যাবে, আর কী করা যাবে না?
তার জন্য়ই হল মহড়া।

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে, স্কুলে ক্লাস চলতে চলতে হঠাৎ বেজে উঠল সাইরেন। সতর্ক হয়ে গেল পড়ুয়ারা। আপৎকালীন পরিস্থিতিতে কী করবে স্কুল পড়ুয়ারা?

  • এদিন মক ড্রিলে প্রথমে জোরে সাইরেন বাজানো হয়। এরপর বিপদ সংকুল জায়গা থেকে সরানো হয় তাদের। 
  • বিপদের আশঙ্কা করা হচ্ছে এমন একটা পরিস্থিতি কল্পনা করে বন্ধ করে দেওয়া সব আলো, সঙ্গে রাখা হয় প্রাথমিক চিকিৎসার সামগ্রী। 
  • পরিস্থিতির মোকাবিলা করতে কোনও কিছুর তলায় লুকিয়ে পড়তে হবে। জানলার থেকে দূরে, ডেস্কের নিচে লোকাতে হবে। মাথা বাঁচাতে ব্যবহার করতে হবে স্কুল ব্যাগ। 

বিভিন্ন ধরনের আপৎকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। যেমন মিসাইল অ্যাটাক, বোমাবাজি। কীভাবে সাইরেনের আওয়াজ চিনবে এবং সেই সময় কী করবে, কী করবে না তা এদিন শেখানো হয় দেশের বিভিন্ন স্কুলে। পড়ুয়া ছাড়াও এদিন স্কুলের অন্যান্য কর্মীরাও মক ড্রিলে অংশ গ্রহণ করেন। নাক ফেটে গেলে, কেটে গেলে, ব্যান্ডেজ তৈরি সহ CPR- কীভাবে করতে হবে তাও শেখানো হয়। 

১৯৭১ সালের পর ২০২৫। ৫ দশকের বেশি সময় পর ফের বেজে উঠল সাইরেন। নাগরিক সুরক্ষায় দেশজুড়ে হল মক ড্রিল। পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাহওয়ালপুরে জৈশ-এর সদর দফতর থেকে ধ্বংসাবশেষ সরানোর নতুন ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ধ্বংসাবশেষের নিচ থেকে বেরিয়ে আসছে জঙ্গিদের মৃতদেহ।

 

 

সেরা শিরোনাম

Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Mamata Banerjee:
"আমরা ছাড়ব না, ওরা বাংলা লুঠ করেছে", দিল্লি থেকে বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়, "উনি যা ইচ্ছা বলুন", পাল্টা বিজেপি
Everest Base Camp Hotel Fire: মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল
মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল
South 24 Pargana News: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোনারপুরে 'ধর্ষণের' শিকার বধূ
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোনারপুরে 'ধর্ষণের' শিকার বধূ

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget