এক্সপ্লোর

Manipur Violence:স্কুলভবন থেকে পরিত্যক্ত বাড়ি-দোকান! অগ্নিসংযোগে তপ্ত মণিপুর

School Set Ablaze:দফায় দফায় আগুন জ্বলছে মণিপুরে। সীমানা-লাগোয়া মোরেহ শহরের টি মোথায় একটি স্কুলবাড়ি হঠাৎ জ্বালিয়ে দেওয়া হয় বুধবার রাতে।

নয়াদিল্লি:  দফায় দফায় আগুন জ্বলছে মণিপুরে (Manipur Fresh Violence)। সীমানা-লাগোয়া মোরেহ শহরের টি মোথায় একটি স্কুলবাড়ি হঠাৎ জ্বালিয়ে দেওয়া হয় বুধবার রাতে। আবার জিরিবাম জেলার কালিনগরের একের পর পরিত্যক্ত বাড়ি, দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সব মিলিয়ে ফের উত্তেজনার পরিবেশ উত্তর-পূর্বের এই রাজ্যে। 

বিশদ...
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বুধবার, রাত ৯টা নাগাদ, মোরেহ শহরের নবনির্মিত জওহর নবোদয় বিদ্যালয় ভবনটিতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ভবনটির উদ্বোধনও হয়নি। তার আগেই, বুধবার রাতের ঘটনায় দেখতে দেখতে জ্বলে ওঠে সেটি। মণিপুরের বাণিজ্য-শহর বলে পরিচিত মোরেহ সেই ২০২৩ সালের ৩ মে থেকে একরকম বন্ধ হয়ে রয়েছে। চূড়াচাঁদপুর জেলায় সেই যে হিংসার ঘটনা ঘটেছিল, তার পর থেকে কার্যত স্তিমিত মোরেহ-র কাজকর্ম। বছর পেরিয়েও সচল হয়নি মণিপুরের বাণিজ্যিক লেনদেনের প্রাণকেন্দ্র। তার উপর এই ঘটনা। স্থানীয়দের বক্তব্য, টি মোথা গ্রামের নবনির্মিত ওই স্কুলভবনে একটি পোস্ট তৈরির কথা ভাবছিল সীমান্তরক্ষী বাহিনী। এমনিতে Anāl সম্প্রদায়ের বসবাস গ্রামটিতে। তা ছাড়া, অসম রাইফেলসের একটি পোস্টও রয়েছে গ্রামের উল্টো দিকে। যদিও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্কুলভবনটি যখন জ্বলছিল, তখন ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিলেন উল্টো দিকে অসম রাইফেলসের পোস্টে থাকা আধিকারিকরা। আগুন নেভানোর কোনও চেষ্টা তাঁরা করেননি, দাবি প্রত্যক্ষদর্শীদের।
অন্য একটি ব্যাখ্যাও অবশ্য শোনা যাচ্ছে। ইন্দো-মায়ানমার সীমান্ত লাগোয়া মোরেহ শহর এমনিতেই বহু বছর ধরে বেআইনি অনুপ্রবেশকারীদের পছন্দের ডেরা। সূত্রের খবর, মোরেহ ও লাগোয়া একাধিক জায়গায় মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা প্রায়ই লুকিয়ে থাকে। গত কাল, যখন স্কুলভবনে আগুন লাগে, তখন সেখানে পৌঁছনোর সবকটি রাস্তা গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দিয়েছিলেন গ্রামবাসীরা, এমনও শোনা যাচ্ছে। নিরাপত্তা বাহিনী যাতে পৌঁছতে না পারে, সেই জন্য এই বাধা তৈরি করা হয়, দাবি এমনই।

 

জিরিবামের ছবি...
বুধবার জিরিবাম জেলার পরিত্যক্ত বাড়ি এবং একাধিক দোকানেও অগ্নিসংযোগ ঘটানো হয় বলে অভিযোগ। রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছিল। তবে সেখানে জেলা পুলিশ দ্রুত তৎপর হওয়ায় আগুন নেভানো সহজ হয়। পরে, রাত দেড়টা নাগাদ, একই এলাকায় তিনটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সেটিও নিয়ন্ত্রণে এনেছে প্রশাসন। গত সোমবার, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের অ্যাডভান্সড সিকিউরিটি কনভয়ের উপর হামলা চালিয়েছিল সশস্ত্র জঙ্গিরা। এনএইচ-৩৭-র উপর সেই ঘটনার পর, বুধবার, বীরেন সিংয়ের মন্ত্রিসভার এক সদস্য হিংসাবিধ্বস্ত এলাকায় পৌঁছেছেন। আসার কথা মুখ্যমন্ত্রীরও। গত ৬ জুন থেকে নতুন করে অশান্তি মাথাচাড়া দিয়েছে মণিপুরে। সেই অশান্তি আর থিতোনোর নামই নিচ্ছে না।

আরও পড়ুন:জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মেয়াদ বাড়ল অজিত দোভালের

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget