এক্সপ্লোর

Ajit Doval:জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মেয়াদ বাড়ল অজিত দোভালের

National Security Advisor: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মেয়াদ বাড়ল অজিত দোভালের। সঙ্গে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে পি কে মিশ্রেরও মেয়াদ বৃদ্ধি হল

নয়াদিল্লি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মেয়াদ বাড়ল অজিত দোভালের। সঙ্গে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে পি কে মিশ্রেরও মেয়াদ বৃদ্ধি হল। সরকারি ভাবে বিবৃতি দিয়ে দুটি নিয়োগের কথাই জানানো হয় বৃহস্পতিবার। 

বিশদ...
প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন এই প্রাক্তন আমলাদের এবারও কোনও রদবদল হল না। বিশেষত, দোভাল এব মিশ্র, এঁরা দুজন উল্লিখিত দুই পদে বহু বছর ধরে রয়েছেন।  আমলাদের বিশ্বাস, দুজনকেই অত্যন্ত বিশ্বাস করেন প্রধানমন্ত্রী। তাই তাঁদের পদে কোনও রদবদল হয়নি। সূত্রের খবর, দফতরের দায়িত্ব পালন করার সময় এবার এঁরা দুজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাবেন। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যত দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি থাকবেন বা পরবর্তী নির্দেশ না আসবে, তত দিন পর্যন্ত এই পদেই থাকবেন অজিত দোভাল এবং পি কে মিশ্র। 
এছাড়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে অমিত খারে এবং তরুণ কপুরেরও পুনর্নিয়োগ করা হয়। প্রধানমন্ত্রীর দফতরেই ২ বছরের জন্য তাঁদের পুুনর্নিয়োগ হয়েছে। ১০ জুন থেকে সবকটি নিয়োগের সিদ্ধান্ত বলবৎ হবে। খারে এবং কপুরে ভারত সরকারের সচিব পদের মর্যাদা পাবেন, জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। 

আর যা...
সূত্রে খবর, পি কে মিশ্র সাধারণ ভাবে প্রধানমন্ত্রীর দফতরের প্রশাসনিক দিক, সেখানে নিয়োগ ইত্যাদি দিকগুলি দেখবেন। আর দোভালের নজরে থাকবে, জাতীয় নিরাপত্তা, সামরিক বিষয় এবং গোয়েন্দা ব্যবস্থা। ১৯৬৮-র আইপিএস অফিসার, অজিত দোভালকে নিয়ে এমনিতেই উৎসাহের শেষ নেই। শোনা যায়, একাধারে কৌশলগত ভাবনা এবং সেটির সফল বাস্তবায়নের জন্য কী কী করা যেতে পারে, তার পরিকল্পনা-দু'ধরনের কাজই সমান ভাবে করতে সক্ষম তিনি। সন্ত্রাসদমন এবং পরমাণু সংক্রান্ত বিষয়েও তাঁকে দক্ষ বলে মনে করা হয়। ডক্টর পি কে মিশ্র আবার ১৯৭২ ব্যাচের অফিসার। কৃষিমন্ত্রকের সচিব হিসেবে অবসর পাওয়ার পর, গত এক দশক ধরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করে চলেছেন। দিল্লির অলিন্দে কান পাতলে শোন যায়, ২০১৪ সালে প্রথম বার প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই এই দুই আমলার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল প্রধানমন্ত্রীর। মোদির অত্যন্ত আস্থাভাজন এই দুই প্রাক্তন আমলা-ই এমনিতে আড়ালে থাকতে ভালোবাসেন। বিশেষত, দোভালের নাগাল পাওয়া সংবাদমাধ্যমের কাছে কঠিন বিষয়। কিন্তু ওয়াকিবহাল মহলে নিজের তাক লাগানো গোয়েন্দা-দক্ষতার জন্য প্রশংসিত তিনি। এমন দুজন প্রাক্তন আমলাকে আরও এক দফা পদে রেখে কি আনুগত্যকেই কুর্নিশ জানাল মোদি-সরকার?

 

আরও পড়ুন:'কোনও চাপ নেই...', নায়ক হিসেবে ডেবিউ করবেন শাহরুখ-কাজলের 'সন্তান' জিবরান খান

   

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget