এক্সপ্লোর

Ban on Caste Discrimination: ভারতীয়ের হাত ধরে ইতিহাস বিদেশে, প্রথম জাতপাতমুক্ত শহর পেল আমেরিকা

Caste Discrimination: ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার কংগ্রেস সদস্য প্রমীলা জয়পালও এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন।

ওয়াশিংটন: জলের কলসি ছুঁয়ে ফেলায় একরত্তিকে পিটিয়ে মেরে ফেলার নিদর্শন রয়েছে এই দেশে। দলিত মেয়েদের শিবপুজোর উপর রয়েছে উচ্চবর্ণের চোখরাঙানি। স্বাধীনতার ৭৫ বছর পর দেশ জুড়ে অমৃতকাল পালিত হলেও, জাতপাত নিয়ে বৈষম্য, বিদ্বেষ আজও কাটিয়ে উঠতে পারেনি ভারত (Caste Discrimination)। কিন্তু দেশের অন্দরে না হলেও, বিদেশের মাটিতে ইতিহাস রচনা করলেন এক ভারতীয়ই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকে প্রথম জাতপাতমুক্ত শহর উপহার দিলেন তিনি, অন্তত খাতায়কলমে তো বটেই (Ban on Caste Discrimination)।

জাতপাত নিয়ে বৈষম্য, বিদ্বেষ আজও কাটিয়ে উঠতে পারেনি ভারত

আমেরিকার সিয়াটল শহরে জাতপাতের নিরিখে ভেদাভেদ তথা বৈষম্য নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সেখানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক তথা অর্থনীতিবিদ ক্ষমা সবন্ত, যিনি নিজে কিনা জন্মসূত্রে উচ্চবর্ণের হিন্দু, এই প্রস্তাব এনেছিলেন। ক্ষমার সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে স্থানীয় প্রশাসন। এর ফলে জাতপাতের ভেদাভেদ সম্পূর্ণ নিষিদ্ধ হল সিয়াটলে, আমেরিকায় যা এই প্রথম (Seattle Bans Caste Discrimination)।

সিয়াটল নগর নিগমে ক্ষমার আনা ওই প্রস্তাবটি আলোচনার জন্য উত্থাপিত হয়। ৬-১ ভোটে সেটি পাস হয়েছে সেখানে। ক্ষমা নিজেও নগর নিগমের সদস্য। তাঁর বক্তব্য, “আনুষ্ঠানিকতা মিটল। আমাদের লড়াই ঐতিহাসিক জয় এনে দিয়েছে। জাতপাতের বৈষম্য নিষিদ্ধ, এমন প্রথম শহর পেল আমেরিকা। দেশের অন্যত্রও এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে।”

আরও পড়ুন: Elon Musk: ৩ লক্ষ কোটি খসিয়েও লাভের দেখা নেই! হঠাৎ অনুতাপের সুর মাস্কের গলায়

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার কংগ্রেস সদস্য প্রমীলা জয়পালও এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন।  তাঁর কথায়, “বিশ্বের কোনও সমাজেই জাতপাতের নিরিখে বৈষম্যের কোনও জায়গা নেই। আমেরিকাতে তো নেই-ই। যে কারণে বেশ কিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও জাতপাত নিষিদ্ধ হয়েছে। জাতপাতের বৈষম্যের বিরুদ্ধে, নিজেদের অধিকারের দাবিতে নিত্যদিন লড়াই করে চলেছেন খেটে খাওয়া মানুষজন।”

আমেরিকায় জাতপাতমুক্ত সমাজ গড়ে তোলার জন্য দীর্ঘ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ইক্যুয়ালিটি ল্যাবস সংগঠন। সিয়াটলে সাফল্য পেয়ে তাদের বক্তব্য, “ঘৃণার ঊর্ধ্বে ভালবাসার জয়। আমেরিকায় জাতপাতের নিরিখে বৈষম্য় নিষিদ্ধ করা প্রথম শহর সিয়াটল। এই জয় পেতে গিয়ে ধর্ষণেকর হুমকি শুনতে হয়এছে আমাদের। ভুয়ো খবর এমনকি ধর্মান্ধতাও ছড়ানে হয়েছে। ”

সিয়াটল নগর নিগমের সিলমোহর জাতপাত নিষিদ্ধ করায়

প্রায় ২০০ সংগঠনকে এই লড়াইয়ে পাশে পেয়েছিল ইক্যুয়ালিটি ল্যাবস। যদিও এই আন্দোলনের বিরোধী হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। এমনকি জাতপাত নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রচারও চালিয়েছে তারা।  তাদের যুক্তি, জাতপাতের বৈষম্য নিষিদ্ধ করতে গিয়ে আসলে দক্ষিণ এশীয়দের আরও বেশি করে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এতে হিন্দুত্ব বিরোধী ভাবনা আরও জোর পাবে বলেও মত একাংশের।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget