এক্সপ্লোর

Elon Musk: ৩ লক্ষ কোটি খসিয়েও লাভের দেখা নেই! হঠাৎ অনুতাপের সুর মাস্কের গলায়

Twitter: ট্যুইটার কেনার পর থেকেই লাগাতার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়েছেন মাস্ক। এমনকি ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সংস্থায় কর্মী ছাঁটাই থেকে কফি মেশিন পর্যন্ত বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

নয়াদিল্লি: ট্যুইটার কিনে তিনি বিপাকে পড়েছেন বলে খবর আসছিল বেশ কিছুদিন ধরেই। এমনকি ধনকুবেরের তালিকায় তাঁর নিচে নেমে যাওয়ার জন্যও ট্যুইটার চুক্তিকেই দায়ী করেছিলেন অনেকে। ট্যুইটার কিনে যে শাপে বর হয়নি, তা এ বার কার্যত মেনে নিলেন টেসলা কর্ণধার ইলন মাস্কও (Elon Musk)। ট্যুইটারকে অলাভজনক সংস্থা অর্থাৎ কার্যত স্বেচ্ছাসেবী সংস্থা (World's Largest Non-Profit) বলে ঘোষণা করলেন তিনি।

ট্যুইটার কিনে যে শাপে বর হয়নি, তা এ বার কার্যত মেনে নিলেন টেসলা কর্ণধার

ট্যুইটার (Twitter) কেনার পর থেকেই লাগাতার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়েছেন মাস্ক। এমনকি ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সংস্থায় কর্মী ছাঁটাই থেকে কফি মেশিন পর্যন্ত বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। যে বাক্ স্বাধীনতার দোহাই দিয়ে ট্যুইটার কিনেছিলেন মাস্ক, তাঁর আচরণ সেই প্রতিশ্রুতির পরিপন্থী হলেও উঠছে অভিযোগ। সেই আবহেই ট্যুইটার নিয়ে কার্যত অনুতাপের সুর শোনা গেল মাস্কের গলায়। বুধবার নিজেকেই বিদ্রুপ করে তিনি লিখলেন, ‘আমার সম্পর্কে যা ইচ্ছে, তা বলতেই পারেন। বিশ্বের বৃহত্তম অলাভজনক সংস্থার জন্য ৪৪ বিলিয়ন ডলার খরচ করেছি আমি’।

আরও পড়ুন: Air India: মাঝ আকাশে ইঞ্জিন চুঁইয়ে পড়ছিল তেল, ৩০০ যাত্রীসমেত জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের

মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার ব্যবসাক্ষেত্রে অপটু বলে লাগাতার দাবি তুলে আসছিলেন মাস্ক। শেষ মেশ ট্যুইটারের ৯.২ শতাংশ অংশীদারিত্ব তিনি কিনে নেন তিনি। নিজে থেকে প্রস্তাব দিয়েও, ট্যুইটার কেনা নিয়ে একসময় গড়িমসি করতে শুরু করেন মাস্ক। ট্যুইটারের বাজারমূল্য তিনি যতটা আঁচ করেছিলেন, ততটা নয় বলে দাবি করেন। কিন্তু আইনি গেরোয় পড়ে শেষ মেশ ৩ লক্ষ ৩৭ হাজার কোটি টাকায় ট্যুইটার কিনতে হয় তাঁকে।

ট্যুইটারের নিয়ন্ত্রণ হাতে পাওয়ার পর থেকে, এখনও পর্যন্ত মাইক্রোব্লগিং সাইটের বিধিনিয়মে একাধিক পরিবর্তন ঘটিয়েছেন মাস্ক। কিন্তু ট্যুইটার কিনে মাস্ক বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ট্যুইটার কিনতে যে ১৩০০ কোটি ডলার ঋণ নিয়েছিলেন মাস্ক, তাও গলায় চেপে বসেছে তাঁর। তার জন্য বিভিন্ন ক্ষেত্রে থেকে আপাতত ৩০০ কোটি ডলার জোগাড় করতে হিমশিম খাচ্ছে তাঁর সংস্থা।

ট্যুইটার কিনতে ১৩০০ কোটি ডলার ঋণ নিয়েছিলেন মাস্ক

মর্গ্যান স্ট্যানলি, ব্যাঙ্ক অফ আমেরিকা কর্প-সহ একাধিক ব্যাঙ্ক থেকে ট্যুইটার কিনতে ১৩০০ কোটি ডলার ঋণ নিয়েছিলেন মাস্ক। সেই ঋণই এখন তাড়িয়ে বেড়াচ্ছে মাস্ককে। মাস্ক ট্যুইটার নিয়ে মাথা ঘামাতে গিয়ে টেসলার ব্যবসাতেও নেমেছে ধস। সেই আবহেই ট্যুইটারকে ‘অলাভজনক সংস্থা’ বলে উল্লেখ করলেন মাস্ক।

সেরা শিরোনাম

BSNL Special Plan : মাত্র ১ টাকায় ২৪ দিনের প্ল্যান, BSNL দিচ্ছে দারুণ অফার, কী কী সুবিধা জানেন ?
মাত্র ১ টাকায় ২৪ দিনের প্ল্যান, BSNL দিচ্ছে দারুণ অফার, কী কী সুবিধা জানেন ?
Bank News: এই ব্যাঙ্কের নিয়মে বড় পরিবর্তন, রুল না জানলে বার-বার কাটা যাবে আরও টাকা, কোন খাতে কত ?
এই ব্যাঙ্কের নিয়মে বড় পরিবর্তন, রুল না জানলে বার-বার কাটা যাবে আরও টাকা, কোন খাতে কত ?
Disney Layoffs: হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, ম্যানেজারদের কাছে গেল বার্তা
হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, ম্যানেজারদের কাছে গেল বার্তা
Gold Price Today : ধনতেরসের আগে আজ সোনার দাম বাড়ল বা কমল ? দেখে নিন আজকের রেট চার্ট
ধনতেরসের আগে আজ সোনার দাম বাড়ল বা কমল ? দেখে নিন আজকের রেট চার্ট

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget